ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

যে দেশে টাকার বদলে বেতন হিসেবে শিক্ষকরা পায় ছাগল-ভেড়া!

ডেস্ক নিউজ :  পৃথিবীর সব দেশেই কাজের বিনিময়ে দেয়া হয় অর্থ। হোক সেটা শিক্ষকতা বা অন্য কোনো পেশায়। সরকারি কোষাগার থেকে কিংবা শিক্ষার্থীদের কাছ থেকে প্রাপ্ত অর্থ থেকেই দেয়া হয়। কিন্তু যদি স্কুলে নগদ অর্থের পরিবর্তে গরু-ছাগল বেতন হিসেবে দেয়া হয় সেটি আসলেই অবাক হওয়ার মতো। এমনই ঘোষণা দিয়েছে জিম্বাবুয়ে সরকার। দেশটির শিক্ষামন্ত্রী লাজারুস ডোকোরা বলেছেন, অভিভাবকদের কাছ থেকে স্কুলের বেতন আদায়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরো নমনীয় হতে হবে। শুধু গবাদিপশুই নয়, নানা ধরনের সেবাও বেতনের বিকল্প হিসেবে গ্রহণ করা যেতে পারে। কেউ যদি রাজমিস্ত্রির কাজ করে, তাহলে তাকে দিয়ে স্কুলে রাজমিস্ত্রির কাজ করানো যেতে পারে। কোনো কোনো স্কুলে ইতোমধ্যেই নগদ অর্থের বদলে গবাদিপশু গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদক্ষেপ এমন এক সময় নেয়া হয় যখন জিম্বাবুয়ের ব্যাংকগুলো গবাদিপশু অর্থাৎ গরু, ছাগল, ভেড়াকে জামানত হিসেবে গ্রহণ করতে শুরু করে। সম্প্রতি, জিম্বাবুয়ের পার্লামেন্টে পাস হওয়া এক আইনে বলা হয়েছে, মোটরগাড়ি বা যন্ত্রপাতির মতো অস্থাবর সম্পত্তিকে ব্যাংকে জামানত হিসেবে রাখা যাবে। জিম্বাবুয়েতে নগদ অর্থের চরম সঙ্কট দেখা দিয়েছে। ব্যাংক থেকে অর্থ তুলতে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। সরকার অভিযোগ করছে, এক শ্রেণির মানুষ দেশ থেকে অর্থ পাচার করছে বলেই এই সমস্যা তৈরি হয়েছে। কিন্তু সমালোচকরা বলছেন, বিনিয়োগ সঙ্কট এবং বেকারত্বই এই পরিস্থিতির জন্য দায়ী।

ভিশন বাংলা ২৪

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

যে দেশে টাকার বদলে বেতন হিসেবে শিক্ষকরা পায় ছাগল-ভেড়া!

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০১৮

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত