শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
মংলায় ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ আর্ন্তজেলা ডাকাত দলের ৫জন আটক

মংলায় ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ আর্ন্তজেলা ডাকাত দলের ৫জন আটক

মংলা প্রতিনিধি : মংলায় ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ আর্ন্তজেলা ডাকাত দলের ৫ সক্রিয় সদস্যকে আটক করেছে মংলা থানা পুলিশ। শনিবার রাত ১১ টায় শহরের বন্দর হোটেল সংলগ্ন একটি পরিত্যাক্ত জায়গা থেকে তাদের আটক করা হয়। এ সময় ডাকাত দলের ব্যবহৃত চাপাতি,রামদা ও কাটার সহ তালা ভাঙ্গার মেশিনারিজ ও ডাকাতীর সরঞ্জামসহ নগদ ৬৮ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। আটক এ ডাকাত দলটি শহরের প্রান কেন্দ্রে অবস্থিত একটি রাডের দোকার ও ‘ইউনি লিভার নামের একটি প্রতিষ্ঠানে ডাকাতির পরিকল্পনা করছিল বলে পুলিশ জানিয়েছে। মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ১১ টার দিকে মংলা থানা পুলিশের একটি দল মেইন শহরের বন্দর হোটেল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করে পুলিশ। আটককৃতরা হচ্ছে-বাগেরহাটের শরনখোলা উপজেলার খোন্তাকাট গ্রামের শাহজান হাওলাদারের পূত্র বাবুল হাওলাদার (৪৫), রুহুল আমীন হাওলাদারের পূত্র শহিদুল হাওলাদার (৪০), মৃত আব্দুর রহমানের পূত্র বাবুল (৪০), মোঃ রহমানের পূত্র মালেক হাওলাদার (৩৫) ও একই গ্রামের আবুল হোসেনের পূত্র ফখরুল ইসলাম (৫০)। পুলিশ আরও জানায়, এ ডাকাত দলের সদস্যরা গত ২৭ জুন রাতে বাগেরহাটের মর্গায় স্বর্নের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত রয়েছে। এ ছাড়া ওই ডাকাত দলটির বিরুদ্ধে খুলনা,বরিশাল,ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ব্যাংক,স্বর্নের দোকান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লুট-ডাকাতির মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মংলা থানায় ডাকাতির প্রস্তুতির মামলা হয়েছে। পরে তাদেরকে রোববার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানায় পুলিশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com