শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
মাধবপুরে হেলে থাকা বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে নৌকার মাঝি নিহত

মাধবপুরে হেলে থাকা বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে নৌকার মাঝি নিহত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বর যাত্রী বাহী নৌকার মাঝি বিদ্যুৎ পৃষ্ট হয়ে নিঁেখাজ হওয়ার ১৭ ঘন্টা পর নদী থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আদাঐর গ্রামের অদূরে খাস্টি নদীতে। আদাঐর ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান জানান, গত বুধবার দুপুর ১টার দিকে পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রাম থেকে বরযাত্রী নিয়ে নৌকা যোগে মাধবপুর উপজেলার জোয়ালভাঙ্গা কনের বাড়িতে যাওয়ার পথে আদাঐর গ্রামের অদূরে খাস্টিনদীতে হেলে থাকা বিদ্যুতের তারে নৌকার বৈঠা লেগে গিয়ে মাঝি আবুল খায়ের বিদ্যুৎ পৃষ্ট হয়ে নদীতে পড়ে যায়। এরপর তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে সিলেট থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সন্ধ্যা সাড়ে ৭টায় নদীতে উদ্ধার অভিযানে চালালেও রাত ১টা পর্যন্ত আবুল খায়েরের কোন সন্ধান পায়নি।

বৃহষ্পতিবার সকাল ৭টার দিকে নদীতে লাশ ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, নিহত আবুল খায়ের পাশ্ববর্তী নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের টেকপাড়া এলাকার মৃত রহমত আলীর ছেলে। দুর্ঘটনায় নৌকার মাঝি নিহতের ঘটনা ঘটলেও নৌকার আরোহীরা অক্ষত অবস্থায় রয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এরআগেও একই স্থানে হেলে থাকা বিদ্যুতের তারে নৌকা লেগে একাধিকবার হতাহতের ঘটনা ঘটেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com