শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
ফেনীতে গরুর ট্রাকের সঙ্গে মাইক্রোর সংঘর্ষ: নিহত ৬

ফেনীতে গরুর ট্রাকের সঙ্গে মাইক্রোর সংঘর্ষ: নিহত ৬

ফেনী প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়া উপজেলায় গরুবাহী ট্রাকের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ ছয়জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন।হতাহতরা সবাই ঈদ উদযাপন করতে চট্টগ্রাম যাচ্ছিলেন।
সোমবার (২০ আগস্ট) ভোরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জে সুলতানা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তফা জানান, সোমবার ভোর রাতের দিকে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামগামী মাইক্রোবাসকে গরুবোঝাই ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে মাইক্রোবাসের ছয় যাত্রী নিহত হন। নিহত ও আহতদের মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। লাশগুলো সদর হাসপাতালের মর্গে রয়েছে। হতাহতদের পরিচয় জানা যায়নি।
তিনি আরও জানান, মাইক্রোবাস চালক মারা গেছেন। ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক। মাইক্রোবাস যাত্রীরা লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামে ঈদ করতে যাচ্ছিলেন বলে হাসপাতালে আহতদের পাশে থাকা একজন জানিয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com