রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
বদলি হচ্ছেন ২৪ সাবরেজিস্ট্রার

বদলি হচ্ছেন ২৪ সাবরেজিস্ট্রার

নিবন্ধন অধিদফতরের ২৪ জন সাবরেজিস্ট্রার বদলির প্রস্তাবে অনুমোদন দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়। আদেশে নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শককে আগামী ২৮ জানুয়ারির মধ্যে নিম্নবর্ণিত ২৪ জন সাবরেজিস্ট্রারকে বদলির আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করতে বলা হয়েছে।

আদেশে মো. শফিকুল আলমকে পিরোজপুরের স্বরূপকাঠি থেকে পিরোজপুর সদরে; মো. মিজাহারুল ইসলামকে কুড়িগ্রামের রাজারহাট থেকে সিলেটের ফেঞ্চুগঞ্জ; মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহকে মানিকগঞ্জের ঘিওর থেকে মুন্সিগঞ্জ সদর; সালাউদ্দিন আহমেদকে মুন্সিগঞ্জ সদর থেকে চট্টগ্রামের আনোয়ারা; মো. হালিমুজ্জামানকে চট্টগ্রামের আনোয়ারা থেকে নরসিংদীর রায়পুর; হীরন্দ্র নাথ মিস্ত্রিকে পিরোজপুর সদর থেকে নড়াইল সদর; মো. মনিরুল ইসলামকে নরসিংদীর মনোহরদী থেকে গাজীপুর সদর; মো. বোরহান উদ্দিন সরকারকে টাঙ্গাইলের কালিহাতী থেকে টাঙ্গাইলের নাগরপুর; মো. তোফাজ্জল হোসেনকে টাঙ্গাইলের নাগরপুর থেকে টাঙ্গাইলের কালিহাতী; মো. আব্দুল হাফিজকে যশোরের শার্শা থেকে খুলনার রূপসী; অজয় কুমার সাহাকে খুলনার রূপসী থেকে সাতক্ষীরার কালিগঞ্জ; জাহাঙ্গীর কবির মো. ফয়সলকে বাগেরহাট সদর থেকে পিরোজপুরের মঠবাড়িয়া; সঞ্জয় কুমার আচার্য্যকে ফেনীর মতিগঞ্জ থেকে ঝিনাইদহের শৈলকূপা; গোবিন্দ সাহাকে রাজশাহীর দুর্গাপুর থেকে মানিকগঞ্জের ঘিওর; মো. ওসমান গণি মণ্ডলকে চট্টগ্রামের বাঁশখালী থেকে নরসিংদীর মনোহরদী; মো. হায়দার আলী খানকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে কিশোরগঞ্জের কটিয়াদী; আজাহারুল ইসলামকে কিশোরগঞ্জের কটিয়াদি থেকে জামালপুর সদরে; মো. নুর-এ-আলমকে জামালপুরের মেলান্দহ থেকে মাদারীপুর সদর; মো. জাহিদুল ইসলামকে মাদারীপুর সদর থেকে গাজীপুরের কাপাসিয়া; মো. আবুল কালাম আজাদকে ঢাকার দোহার থেকে কুমিল্লার হোমনা; মো. নুরুল আমিনকে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে বাগেরহাট সদর; ওমর ফারুককে পটুয়াখালী সদর থেকে যশোরের শার্শা; আব্দুর রবকে যশোরের মনিরামপুর থেকে পটুয়াখালী সদর এবং হাফিজা হাকিম রুমাকে চট্টগ্রামের হাটহাজারী থেকে ঢাকার দোহারে বদলির জন্য প্রজ্ঞাপন জারি করতে বলা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com