রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো
শীতে খেজুর গুড়ের পায়েস

শীতে খেজুর গুড়ের পায়েস

হিম হিম শীতে টাটকা খেজুর রস খাওয়ার মজাই আলাদা। কারণ শীতের সময়ে খেজুর রসের তৈরি গুড়ের আসল স্বাদ পাওয়া যায়।  চলুন জেনে নেই খেজুর গুড়ের পায়েস তৈরির রেসিপি-

উপকরণ:
খেজুর গুঁড় ১ কাপ (স্বাদমতো কম বেশি দিতে পারেন)
তরল দুধ ১ লিটার।
আতপ চাল ১ কাপ।
চিনি ৩ টেবিল-চামচ।
কাজু বাদাম ইচ্ছা।

প্রণালি:
পায়েস তৈরির পূর্বে চাল ধুয়ে ভিজিয়ে রাখুন এক ঘণ্টা। দুধ চুলায় বসান এবং ফুটে উঠলে ভেজানো চাল দিয়ে দিন। চাল সিদ্ধ হয়ে এলে প্রথমে চিনি এবং এর কিছুক্ষণ পরেই গুঁড় দিয়ে নাড়তে থাকুন। অনেকেই বলেন যে দুধে গুঁড় দিলেই দুধ ফেটে যায়। সেজন্যই গুড় দেয়ার আগে একটু চিনি দিয়ে দিতে পারেন। আর গুড় অবশ্যই চাল সিদ্ধ হওয়ার পরে দিবেন। নতুবা চাল সিদ্ধ হতে অনেক সময় লেগে যাবে। পায়েস ঘন হয়ে আসলে কাজু বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com