সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
আগৈলঝাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন জনকে কুপিয়ে আহত

আগৈলঝাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন জনকে কুপিয়ে আহত

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল‍ঃ বরিশালের আগৈলঝাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে ৩জনকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তিন জনকেই উপজেলা হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।
স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে গৈলা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয়রা ফুটবল খেলছিল। খেলায় সিনিয়র ও জুনিয়র নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মধ্য শিহিপাশা গ্রামের আ. রব বেপারীর ছেলে সিনিয়র অলি বেপারীর সাথে কালুপাড়া গ্রামের জামাল সরদারের ছেলে ইয়াছিন আরাফাত এর মধ্যে তুমুল বাক বিতন্ডা হয়। ওই ঘটনার জের ধরে সন্ধ্যার পর অলি বেপারী গৈলা স্কুলের সামনে বসে ইয়াসিন আরফাতি (১৭), তার ভাই সিফাত সরদার (২১)কে ধারালো চাকু দিয়ে এলোপাথারী কুপিয়ে জখম করে।
এসময় অলিকে নিবৃত করতে গিয়ে তার হামলার শিকার হয় সেরাল গ্রামের বাবুল সেরনিয়াবাতের ছেলে সাকিব সেরনিয়াবাত (২৩)। স্থানীয়রা আহত তিন জনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন বলেন, ঘটনা শুনে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠিয়েছেন তিনি। আহতরা মামলা করলে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com