শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখতে আসছে মিয়ানমার প্রতিনিধিদল

রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখতে আসছে মিয়ানমার প্রতিনিধিদল

ভিশন বাংলা ডেস্কঃ রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখতে আজ বুধবার কক্সবাজারের উখিয়ায় আসছে মিয়ানমারের প্রতিনিধি দল। তারা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার ১৬ সদস্যের এই প্রতিনিধিদল ঢাকায় পৌঁছায়। আজ সকালে তাদের কক্সবাজার বিমান বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এরপরে  প্রতিনিধি দলটি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লক পরিদর্শন করবে। এছাড়া তারা নির্যাতিত কিছু রোহিঙ্গার সঙ্গে কথা বলবেন।

এই খবরের সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বলেন, ‘প্রত্যাবাসনের জন্য গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠক করার জন্য মিয়ানমার প্রতিনিধি দল ঢাকায় আছে। মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ের নেতৃত্বে ১৬ সদস্যের তিনিধি দলটি মঙ্গলবার ঢাকায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠক করেছে। বুধবার সকালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য তাদের কক্সবাজারে পৌঁছানোর কথা রয়েছে। এই প্রতিনিধি দল দুপুর ১টার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ডি-৫ ব্লকে সাংবাদিকদের ব্রিফিং করবেন।

তিনি আরো বলেন, মিয়ানমার প্রতিনিধি দলের কক্সবাজার আসার কারণে রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com