মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘ও বেবি’র জন্য অপেক্ষায় সামান্থা।

‘ও বেবি’র জন্য অপেক্ষায় সামান্থা।

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের অন্যতম শীর্ষ অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। টলিউডে একের পর এক হিট ছবি দিয়ে চলেছেন। এ বছর শুরু হয়েছে দুটো ব্লকবাস্টার সিনেমা দিয়ে—‘সুপার ডিলাক্স’ ও ‘মজিলি’। এখন ‘ও বেবি’র জন্য অপেক্ষা করছেন সামান্থা। কৌতূহল-জাগানিয়া খবর হলো, ‘মানমাধুদু টু’ ছবিতে তাঁর ভূমিকা ছেঁটে ফেলা হয়েছে।

এর আগে খবর বেরিয়েছিল, শ্বশুর নাগার্জুনের আসন্ন ‘মানমাধুদু টু’ ছবির সম্প্রসারিত ক্যামেও ভূমিকায় দেখা যাবে সামান্থাকে। সম্প্রতি পরিচালক রাকুল রবীন্দ্রন তাঁর পুরো টিম নিয়ে পর্তুগালে সামান্থার অংশের শুটিংও সেরেছেন।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে প্রতিবেদনে জানিয়েছে, টলিপাড়ায় জোর গুঞ্জন, ‘মানমাধুদু টু’ ছবিতে নিজের ভূমিকার জন্য ৩৫ লাখ রুপি পারিশ্রমিক নিচ্ছেন সামান্থা আক্কিনেনি। সূত্রের খবর, তাঁর ক্যামেও রোলের দৈর্ঘ্য মাত্র ৫ মিনিট। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

‘মানমাধুদু টু’ যৌথভাবে প্রযোজনা করছে নাগার্জুনের অন্নপূর্ণা স্টুডিওস, ভায়াকম-১৮ ও আনন্দি আর্ট ক্রিয়েশনস। নির্মাতারা সম্প্রতি এ ছবির সম্প্রসারিত অংশ পর্তুগালে সম্পন্ন করেছেন।

এর আগে সাক্ষাৎকারে নিজের ভূমিকা নিয়ে মুখ খুলেছিলেন সামান্থা। একটি বিনোদন পোর্টালকে তিনি বলেন, “‘মানমাধুদু টু’ ছবির সম্প্রসারিত ক্যামেওতে আমি দারুণ ভূমিকায় রয়েছি। এ মুহূর্তে আমার চরিত্র সম্পর্কে কিছু প্রকাশের অনুমতি নেই, কিন্তু সেটি সিনেমার গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে।”

এই ছবিতে আরো রয়েছেন লক্ষ্মী, ভেন্নেলা কিশোর, দেবদর্শিনী, রাও রমেশ, নাসের ও অক্ষরা গৌড়া প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com