সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ধর্মীয় অনুভূতিতে আঘাত : মালয়েশিয়ায় নিষিদ্ধ ‘পদ্মাবত’

ধর্মীয় অনুভূতিতে আঘাত : মালয়েশিয়ায় নিষিদ্ধ ‘পদ্মাবত’

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে মালয়েশিয়াতে সঞ্জয় লীলা বনসালির ম্যাগনাম ওপাস ‘পদ্মাবত’ প্রদর্শন নিষিদ্ধ করেছে মালয়েশীয় সেন্সর বোর্ড। মালয়েশিয়ার জাতীয় চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ জামবেরি আবদুল আজিজ বলেন, ছবিটিতে এমন কিছু বিষয় আছে যা দর্শকদের ক্ষুব্ধ করতে পারে। তাই, আমরা এর প্রদর্শনী নিষিদ্ধ করছি।

একটি মালয়েশীয় গণমাধ্যমকে আবদুল আজিজ বলেন, ছবিটির স্টোরি-লাইনে এমন কিছু আছে যা ইসলাম ধর্মের সহানুভূতিশীলতাকে আঘাত হানতে পারে। মুসলিমপ্রধান এই দেশে এটি একটি গুরুতর উদ্বেগের বিষয় বলেই আমি মনে করি।

তবে তিনি ছবিটির মালয়েশীয় পরিবেশকদের ছবিটি প্রদর্শন নিষিদ্ধ করার বিরুদ্ধে ফিল্ম আপিল কমিটিতে একটি আপিল দায়ের করতে বলেন আজ।

তিনি আরো বলেন, আপিল দায়েরের আগে আমরা আর কিছু বলতে পারছি না। আপিল কমিটি কী সিদ্ধান্ত নেয় তার ওপরই আমাদের পরবর্তী মন্তব্য নির্ভর করছে।
সূত্র : ডেকন ক্রনিকল

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com