সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

শিরোনাম :
ঢাকায় প্রতি ঘণ্টায় একজন মানুষকে কামড়াতে আসছে প্রায় ৭০০ মশা! ২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর, আক্রান্ত ৭৬১০ আমরা সব ধর্মের মানুষকে একইরকম ভালোবাসি: প্রধানমন্ত্রী গণমাধ্যম মানুষের মনোজগৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী নরসিংদী জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি এম এ আউয়াল, সাধারণ সম্পাদক সজল ভূইয়া বগুড়ায় পারিবারিক বিরোধে ননদের ধাক্কায় ভাবীর মৃত্যু নরসিংদীতে তুচ্ছ কারণেই বেধড়ক প্রহার: মাদরাসার শিক্ষক গ্রেফতার মধ্যরাতে সিএনজি পাম্পে ‘গ্যাস সিন্ডিকেট’: কন্টেইনারে পাচারের মহোৎসব কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনে নিহত ৫ মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর ভেঙে আটক ৭, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ
‘উঠতি তারকারাও কাজ পেতে শারীরিক সম্পর্কে জড়ায়’

‘উঠতি তারকারাও কাজ পেতে শারীরিক সম্পর্কে জড়ায়’

একের পর এক যৌন হেনস্থার অভিযোগের ছাপ লাগছে সিনেমা জগতে। সম্প্রতিক হলিউড প্রযোজক হার্ভে ওয়েনস্টাইন কেলেঙ্কারি সেটা আবারও প্রকাশ্যে আসে। আর এর জেরে হলিউডের #MeToo হ্যাশট্যাগের মিছিলে যুক্ত হন বলিউড তারকারাও।

এ বিষয়ে এবার কথা বললেন অভিনেত্রী একতা কাপুর। তিনি বলেন, সব দোষ প্রযোজক-পরিচালকের হয় না। অভিনেতা-অভিনেত্রীরাও কাজ পেতে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের পক্ষ থেকে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে একতার সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী নিমরত কউর। তার সামনে এক প্রশ্নের জবাবে একতা আরও বলেন, কেবল ইন্ডাস্ট্রিতে ভালো অবস্থানে রয়েছে বলে কাউকে দোষারোপ করা ঠিক নয়। অভিনেতা-অভিনেত্রীরাও অনেক সময় কাজ পেতে নিজেদের শরীরকে ব্যবহার করেন। ধরা যাক, একজন উঠতি অভিনেতা বা অভিনেত্রী কোনো প্রযোজক বা পরিচালকের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হলেন। এর এক সপ্তাহ পর তিনি যদি সম্পর্কের বিনিময়ে কাজ চান, আর ওই পরিচালক বা প্রযোজক যদি তা দিতে রাজি না হন বেশিরভাগ ক্ষেত্রে তখনই অভিযোগ ওঠে। এ বিষয়টি অনেকটা মুদ্রার এপিঠ-ওপিঠের মতো।

প্রসঙ্গত, কিছুদিন আগেই ধর্ষণের অভিযোগ ওঠে একতার বাবা ও বলিউডের বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্র’র বিরুদ্ধে। তার এক ভাইজি অভিযোগ করেন, ২৮ বছর বয়সে জিতেন্দ্র তাকে ধর্ষণ করেছিলেন। তখন পারিবারিক লজ্জার কথা ভেবে প্রতিবাদ জানাতে পারেননি তিনি। তাই ৬৫ বছর বয়সে সেই নীপিড়নের বিরুদ্ধে সরব হলেন। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন জিতেন্দ্র। একতার কথায়ও যেন বাবার পক্ষ নেওয়ার প্রচ্ছন্ন ছাপ পাওয়া গেল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com