সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
ঢাকায় প্রতি ঘণ্টায় একজন মানুষকে কামড়াতে আসছে প্রায় ৭০০ মশা! ২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর, আক্রান্ত ৭৬১০ আমরা সব ধর্মের মানুষকে একইরকম ভালোবাসি: প্রধানমন্ত্রী গণমাধ্যম মানুষের মনোজগৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী নরসিংদী জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি এম এ আউয়াল, সাধারণ সম্পাদক সজল ভূইয়া বগুড়ায় পারিবারিক বিরোধে ননদের ধাক্কায় ভাবীর মৃত্যু নরসিংদীতে তুচ্ছ কারণেই বেধড়ক প্রহার: মাদরাসার শিক্ষক গ্রেফতার মধ্যরাতে সিএনজি পাম্পে ‘গ্যাস সিন্ডিকেট’: কন্টেইনারে পাচারের মহোৎসব কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনে নিহত ৫ মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর ভেঙে আটক ৭, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ
গায়ে হলুদের সাজেই ব্যাটিং

গায়ে হলুদের সাজেই ব্যাটিং

স্পোর্টস ডেস্ক- ক্রিকেটার মীম মোসাদ্দেকের সঙ্গে গত শনিবার গাঁটছড়া বাধেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটার সানজিদা।  আগের দিন ছিল তার গায়ে হলুদ। বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই ব্যাটার গায়ে হলুদের ছবি তুলতে যান রংপুর স্টেডিয়ামে।

ফটোসেশনের এক পর্যায়ে মাঠের ভেতরে যান তারা। আগে থেকেই ছোট ছেলেরা টেনিস বল দিয়ে ক্রিকেট খেলছিল। নববধূর ক্রিকেটার সত্ত্বা জেগে উঠল যেন। কত দিন ব্যাট ধরা হয় না! গায়ে হলুদের সাজেই তিনি নেমে গেলেন ব্যাট করতে।

তার সেই ছবি তুমুল সাড়া ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সানজিদার জন্য তা এসেছে আনন্দময় বিস্ময় হয়ে। হুট করেই তৈরি হওয়া সেই ফ্রেম এখন স্থায়ী জায়গা পেয়ে গেছে তার হৃদয়ে।

বাংলাদেশের হয়ে ১৬টি ওয়ানডে ও ৫৪ টি-টোয়েন্টি খেলেছেন সানজিদা। গত বছর থাইল্যান্ডের বিপক্ষে তার ৭১ রানের ইনিংস সেসময় ছিল দেশের হয়ে রেকর্ড। গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি।

মীম মোসাদ্দেক প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন রংপুর বিভাগীয় দলের হয়ে । ঢাকায় খেলেছেন প্রথম বিভাগ ক্রিকেটে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com