মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘আমার সাহস আছে বলেই ৪৫ এ মা হয়েছি’

‘আমার সাহস আছে বলেই ৪৫ এ মা হয়েছি’

বিনোদন ডেস্ক: এবছরের ফেব্রুয়ারিতে মেয়ে সামিশার জন্মের কথা জানান শিল্পা শেঠি কুন্দ্রা। সারোগেসির মাধ্যমে রাজ-শিল্পার জীবনে তাঁদের মেয়ে। সম্প্রতি নেহা ধুপিয়ার শো, ‘নো ফিল্টার উইথ নেহা’তে এসে দ্বিতীয়বার মাতৃত্ব নিয়ে খোলামেলা কথা বলেন শিল্পা। ৪৫ বছরে এসে মা হওয়া খুবই সাহসী একটা পদক্ষেপ বলে মনে করেন অভিনেত্রী। খবর জি নিউজের।

শিল্পা শেঠির কথায়, আমার মনে হয়ে ইয়োগা আমার জীবনে গত ১০ বছরে অনেক কিছুরই পরিবর্তন এনেছে। প্রথমবার আমি যখন মা হয়েছিলাম, তখন অনেকটাই ভয় পেয়ে ছিলাম। তবে দ্বিতীয়বার আমার কাছে বিষটা অনেকটাই সহজ হয়ে গিয়েছে। আমার সাহস আছে বলতে পারো। এখন আমি ৪৫, আর আমার মেয়ের বয়স যখন ৫ বছর হবে, তখন আমি ৫০এ পা দেব।

শিল্পার কথায়, লোকে আমাকে নিয়ে কী আলোচনা করছে, আমি সেটা পাত্তাও দিই না। কারণ, এটা একান্তই আমার বিষয়, তাঁদের নয়। আমি শুধু একজন ভালো মা হওয়ার চেষ্টা করি। আমার বাবা-মা আমাকে যেভাবে বড় করেছেন, সেটা আমার সন্তানরাও জানুক, এটাই চাই। পার্থক্য এটাই আমি ছোট্ট একটা বাড়িতে বড় হয়েছি, তবে ভালোবাসা কম ছিল না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com