মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিয়ে ও মা হওয়ার খবর গুঞ্জন বলে উড়িয়ে দিলেন পপি

বিয়ে ও মা হওয়ার খবর গুঞ্জন বলে উড়িয়ে দিলেন পপি

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি অনেকদিন ধরেই অভিনয়ে নেই। গুঞ্জন শোনা যায়, বিয়ে করে সংসারে মনযোগ দিয়েছেন তিনি। এক সন্তানের মাও হয়েছেন পপি।
শুধু তাই নয়, ব্যবসায়ী স্বামীর নিষেধেই সিনেমা ছেড়ে দিয়েছেন পপি। আর কখনো অভিনয়ে দেখা যাবে না তাকে, এমন খবরও পাওয়া গেছে। তবে সব গুঞ্জন আকারেই ছড়িয়েছে শোবিজে।এবার এসব ধোঁয়াশাকে শুধুই গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন পপি। তিনি নিজে সিনেমার একটি সূত্রকে নিশ্চিত করেন, তার বিয়ে ও মা হওয়ার খবর গুঞ্জন।

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মোবাইল ফোন—সব কিছুই বন্ধ রেখেছিলেন। এই সময়ে তাঁর বিয়ে ও মা হতে যাওয়ার খবরও চাউর হয়। এ বিষয়ে তাঁর পরিবারও ছিল অন্ধকারে। দুই সপ্তাহ আগে পপির বাবা আমির হোসেন টুলু বলেছিলেন, ‘আমিও লোকমুখে শুনেছি পপি বিয়ে করেছে। তবে আমরা কিছুই জানি না। দীর্ঘদিন ধরে আমি ঢাকা ছেড়ে খুলনায় বসবাস করছি।’

গত ৩০ জুন হঠাৎই আড়াল ভাঙলেন পপি। পুরনো নম্বর বদলে নিয়েছেন নতুন মোবাইল নম্বর। সেই নম্বর প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘আমাকে নিয়ে যা যা রটেছে তার সব ব্যাখ্যা নিয়ে হাজির হব শিগগির। শুধু জানিয়ে রাখি, পারিবারিক কিছু সমস্যার কারণে আমাকে আড়ালে থাকতে হয়েছে। সেসব সমস্যা কাটিয়ে উঠেছি। অনেক কাঠখড়ও পোড়াতে হয়েছে, যা সবার জানা উচিত। সবার কাছ থেকে আর কিছুদিন সময় চেয়ে নিচ্ছি।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com