সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ট্রেলারেই আলোচনার তুঙ্গে ‘রেডরাম’

ট্রেলারেই আলোচনার তুঙ্গে ‘রেডরাম’

বিনোদন প্রতিবেদক: রোমান্টিক থ্রিলার গল্পে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘রেডরাম’। এরমধ্য দিয়েই ওয়েব ফিল্মে অভিষেক ঘটতে যাচ্ছে তারকা অভিনেত্রী মেহ্জাবীন চৌধুরীর, সঙ্গে রয়েছেন আরেক জনপ্রিয় তারকা আফরান নিশো।

বৃহস্পতিবার সন্ধ্যায় ওটিটি প্লাটফর্ম চরকির পেইজে উন্মুক্ত হয় সিনেমাটির ট্রেলার। ১ মিনিট ৩৯ সেকেন্ডের ট্রেলারটির প্রতিটা মূহুর্তই ছিলো টান টান উত্তেজনা আর রহস্যঘেরা। ইতিমধ্যে সিনেমাটি নিয়ে দর্শকমহলে চলছে তুমুল আলোচনা।

জানা যায়, রোমান্টিক হলেও ‘রেডরাম’হচ্ছে ওল্ড স্কুল থ্রিলারধর্মী কাজ যেখানে দর্শকরা সারাক্ষণ শুধু ক্রিমিনালকে খুঁজবে। এখানে দর্শক অনেক প্রশ্নের উত্তর খুঁজবে কিন্ত সিনেমা শেষ না হওয়া পর্যন্ত কিছুই মিলাতে পারবে না। সকল রহস্যের উত্তর মিলবে আগামী ১৭ ফেব্রুয়ারি রাত ৮ টায়।

ওয়েব ফিল্মে অভিষেক প্রসঙ্গে মেহ্জাবীন চৌধুরী বলেন, আমি অনেকদিন ধরেই ওয়েব ফিল্মের জন্য কাজের প্রস্তাব পেয়ে আসছি কিন্ত গল্পগুলো মনের মত পাচ্ছিলাম না। কিন্ত ‘রেডরাম’ এর গল্প পড়ার পর মনে হলো এটা আমার প্রথম সিনেমা হতে পারে। এরপরই সিদ্ধান্ত জানাই এবং প্রস্তুতি নিয়ে কাজ শুরু করি।

কাজের অভিজ্ঞতা যদি বলি বলবো, এক কথায়- খুবই চমৎকার। আর ভিকি ভাইয়ের গল্প এবং নির্মাণ আমার বরাবরই পছন্দের। সহশিল্পী হিসেবে নিশো ভাই তো সবসময় বেশ সাপোর্টিভ। আর মনোজ ভাইয়ার সঙ্গেও আমার বেশ কিছু কাজ হয়েছে, যেগুলো দর্শকরা অনেক পছন্দ করেছেন। এখানে যারা কাজ করেছেন সবার সঙ্গেই আমার কাজ করার অভিজ্ঞতা ভালো। ১৭ ফেব্রুয়ারি আমার প্রথম সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, দর্শকদের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় রইলাম।

অন্যদিকে আফরান নিশো বলেন, বেশি কিছু বলতে চাই না এখন। ইতিমধ্যে সবাই ট্রেলার দেখেছেন নিশ্চয়! এখানে আমি একজন ডিবি অফিসারের চরিত্রে অভিনয় করেছি। চরিত্রের জন্য প্রায় ১/২ মাস পড়াশোনা করেছি। চরিত্রের লুক, কথা বলার ধরণ, তার হাঁটা-চলা; সবকিছুতেই পরিবর্তন আনতে হয়েছে। দেখার পর কেমন লেগেছে জানাবেন সবাই।

মেহ্জাবীন-নিশো ছাড়া এখানে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, মনোজ প্রামাণিক, সালহা নাদিয়া, নাসির উদ্দিন খান প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com