মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নাসির-শান্তর ঝোড়ো সেঞ্চুরিতে আবাহনী চ্যাম্পিয়ন

নাসির-শান্তর ঝোড়ো সেঞ্চুরিতে আবাহনী চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরের চ্যাম্পিয়ন হয়ে গেল আবাহনী লিমিটেড। অধিনায়ক নাসির হোসেন আর নাজমুল হাসান শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে ৩৭৪ রানের পাহাড় গড়েছিল আবাহনী। ৭ বলে অপরাজিত ২৮ রানের ঝড় তুলে অবদান রাখেন বল হাতে ১ উইকেট নেওয়া মাশরাফি। দুর্দান্ত দলীয় পারফর্মেন্সে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৯৪ রানে হারিয়ে ম্যাচ জিতে ঢাক-ঢোল বাজিয়ে, ব্যান্ড পার্টির বাদ্যে শিরোপা জয়ের উৎসবে মেতে উঠল আবাহনী।

আজ বৃহস্পতিবার বিকেএসপিতে আগে ব্যাট করতে নেমে ২৭ রানে জীবন পেয়েছিলেন নাসির। এরপর আরও দুইবার জীবন পান তিনি। গোটা টুর্নামেন্টেই এবার নিষ্প্রভ ছিলেন নাসির। অবশেষে শিরোপা নির্ধারণী ম্যাচে জীবন পেয়ে তা কাজে লাগালেন দারুণভাবে। ৯১ বলে ১২৯ রানের ঝড়ো ইনিংস উপহার দেন তিনি। অন্যপ্রান্তে থাকা নাজমুল হোসেন শান্ত ১০৭ বলে ১১৩ রানের ইনিংস উপহার দেন। দুজনের চতুর্থ উইকেট জুটিতে আসে ১৪৮ বলে ১৮৭ রান।

শেষ দিকে মাশরাফি বিন মুর্তজার ব্যাটে ঝড় ওঠে। মাত্র ৭ বলে ৪ ছক্কায় ২৭ রানের অপরাজিত ইনিংস উপহার দেন ম্যাশ। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৭৪ রান তুলে। জবাবে লড়াইয়ের আভাস দিয়েছিল  রূপগঞ্জ। কিন্তু রানপাহাড় টপকাতে পারেনি তারা। অল-আউট হয়েছে ২৮০ রানেই।  ঢাকার শীর্ষ লিগ ক্রিকেটে আবাহনীর এটি ১৯তম শিরোপা। আগের ম্যাচেই তারা ৩৯৩ রানের রেকর্ড গড়েছিল। আজকের ৩৭৪ রান হলো বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। তৃতীয় সর্বোচ্চ দলীয় স্কোরটিও (৩৭১) আবাহনীর দখলে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com