মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড তেলের পর্যাপ্ত মজুদ আছে, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : জ্বালানি বিভাগ সিংড়ায় তেল মজুদ করে বিপাকে ব্যবসায়ী, ইউএনও’র জরিমানা ১ লাখ টাকা নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হলেন মহসীন হোসাইন বিদ্যুৎ মনোহরদীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গাঁজাসহ ধরা পড়ল মাদক ব্যবসায়ী “তদন্তে এসে ভোজ, অভিযোগে কোটি টাকার লুট: পিআইওদের দুর্নীতির চিত্রে নতুন প্রশ্ন” প্রয়াত অভিনেতা শামস সুমনের মৃত্যুদাবি পরিশোধ করলো সন্ধানী লাইফ ‘স্বপ্ন’ সুপারশপের ডেটা হ্যাক, ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের বগুড়া আদমদীঘিতে বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক
বিয়েতে স্বামীকে কী উপহার দিচ্ছেন সোনম

বিয়েতে স্বামীকে কী উপহার দিচ্ছেন সোনম

বিনোদন ডেস্ক: কিভাবে কবে তাদের দেখা হয়েছিল, কে কাকে আগে ভালোবাসা বা বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, তা নিয়ে বিতর্ক আছে তবে তাদের (সোনম কাপুর ও আনন্দ আহুজা) বিয়ে যে আগামী ৮ তারিখ- এ নিয়ে কারো কোনো সন্দেহ নেই।

বিয়ে নিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত সোনম। তবে শুধু এখন নয়, ছোটবেলা থেকেই নিজের বিয়ে নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন সোনম।

সিমি আগারওয়ালের এক সাক্ষাৎকারে তিনি জানান, ১৬ বছর বয়স থেকে তিনি একটি কবিতা লিখেছেন। আর এই সমস্ত কবিতা একমাত্র তাঁর হু বরকেই দেবেন সোনম। ফলে আনন্দ আহুজার জন্য সোনমের লেখা চিঠিই অপেক্ষা করছে বিয়ের উপহার হিসাবে।

তবে শুধু একটি নয় অনেক কবিতাই লেখেন সোনম। তার মধ্যে ‘অ্যম্বিশন’ নামের একটি কবিতা আনন্দকে উপহার দিতে চলেছেন তিনি।

জানা গিয়েছে, বিয়ের পর কিছুদিনের জন্য ব্রেক নিতে চলেছেন সোনম। তারপর আবার নিজের ক্যারিয়ারে মনোনিবেশ করবেন তিনি। বিয়ের পর ১৪ ও ১৫ মে সোনমকে দেখা যাবে কান ফিল্ম ফেস্টিভালের রেড কার্পেটে।
সূত্র : বলিউড লাইফ.কম

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com