সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‍এবার ‍আসছে মোশাররফ করিমকে ‘ফ্যাটম্যান’

‍এবার ‍আসছে মোশাররফ করিমকে ‘ফ্যাটম্যান’

বিনোদন ডেস্ক: মোশাররফ করিমকে এবার দেখা গেল পেটমোটা ব্যক্তি হিসেবে। ক্যারিয়ারের শুরু থেকেই নানা বেশে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে আসছেন তিনি। এখনও তার ব্যতিক্রম হচ্ছে না।

আগামী ঈদুল ফিতরে বাংলাভিশনে প্রচারের জন্য সাগর জাহান নির্মাণ করছেন সাত পর্বের ধারাবাহিক নাটক ‘ফ্যাটম্যান’। এই নাটকে মোশাররফ করিমের নতুন লুক আপনাকে বিস্মিত করবে।

কক্সবাজারে চলছে ফ্যাটম্যান নাটকটির শুটিং। এ নাটকেই বিশাল ভুঁড়িওয়ালা মোটাসোটা অন্য এক মোশাররফ করিমকে দেখতে পাবেন দর্শক।

প্রকাশিত ছবি দেখেই সেটা আন্দাজ করা যায়। নাটকটিতে আরও অভিনয় করেছেন আরফান আহমেদ, ফারুক আহমেদ সাবিলা নূর, আখম হাসান, শানারেই দেবী শানু, নওশাবা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com