মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
অপূর্ব-মমর ‘ভালোবেসে ভুল করিনি’

অপূর্ব-মমর ‘ভালোবেসে ভুল করিনি’

ডেস্ক নিউজ : গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে আজ (২৬ জুন) সন্ধ্যায় প্রকাশ পেয়েছে মুম্বাইয়ের জনপ্রিয় গায়ক ঈশান মিত্রের গাওয়া গান ‘ভালোবেসে ভুল করিনি’। স্বনামধন্য গীতিকবি আসিফ ইকবালের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অমিত। গত ঈদে এনটিভিতে প্রচারিত টেলিফিল্ম ‘শেষ পর্যন্ত’তে গানটি ব্যবহার করা হয়। এবার সেই সেটি ভিডিও আকারে প্রকাশ করলো গানচিল। ভিডিওতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও জাকিয়া বারী মম। পরিচালনায় শিহাব শাহীন। গানটির মুখ-‘আর পারছি না কোথায় লুকাবো/ সত্যি খুঁজে পাচ্ছি না/অন্ধকারের কৌতুহলে ডুবে যাই, যাই না/একটুকু চাওয়া তবুও কেনো পাই না/ভালোবেসে ভুল করিনি/ভুল করেও ভালোবাসিনি’। গানটির গীতিকার আসিফ ইকবাল বলেন, ‘গানটির মধ্যে একটি গল্প ওঠে এসেছে। এটি শুনলে এবং ভিডিওটি দেখলে সবাই সেটা বুঝতে পারছেন। কথার সঙ্গে সুর ও সংগীতায়োজনের সমন্তয়টা হয়েছে চমৎকার। অত্যন্ত দরদী কণ্ঠে এটি গেয়েছেন ঈশান। যে কারো হƒদয় ছুঁয়ে যাওয়ার মতো। কাজটি নিয়ে আমরা সবাই বেশ আশাবাদী।’

‘ভালোবেসে ভুল করিনি’ গানটির ইউটিউব লিংক

https://youtu.be/gOQtl8IJV3I

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com