মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
পরিবর্তনে ফের কুমার বিশ্বজিৎ

পরিবর্তনে ফের কুমার বিশ্বজিৎ

বিনোদন ডেস্ক: বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এর প্রথম পর্বে গান গেয়েছিলেন চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিৎ। ফের একই অনুষ্ঠানে দেখা যাবে শিল্পীকে। তবে এবারের অনুষ্ঠানে একটু নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে কুমার বিশ্বজিৎকে। আগামী ঈদের পরিবর্তন-এ শিল্পী হাজির হবেন আনজাম মাসুদের পরিকল্পনায় ‘বিশ্ব উইথ শীষ্য’ পর্বে। এতে কুমার বিশ্বজিতের সঙ্গে তার শীষ্য রাজীব, মাহাদী ও কিশোরকে দর্শক গাইতে দেখবেন। মাহফুজুর রহমান মাহফুজের লেখা ও শেখ সাদী খানের সুর করা ‘তুমি রোজ বিকেলে’, আব্দুল্লাহ আল মামুনের লেখা, নকীব খানের সুর করা ‘তোরে পুতুলের মতো করে’ এবং ডা. সালাহ উদ্দিন সজলের লেখা, কুমার বিশ্বজিতের সুর করা ‘তুমি পাগল বলো’ গানের সেতুবন্ধন করে কুমার বিশ্বজিতের সঙ্গে গেয়েছেন রাজীব, মাহাদী ও কিশোর।

সম্প্রতি গানটির শুটিং হয়েছে বিটিভির প্রধান মিলনায়তনে।কুমার বিশ্বজিৎ বলেন, ‘আনজাম মাসুদকে বিশেষ ধন্যবাদ দিতে হয় এমন চমৎকার একটি পরিকল্পনার জন্য। আমার শীষ্য তিনজন তাদের যোগ্যতা দিয়েই দর্শকের রায়ে নিজেদের একটি অবস্থান গড়ে নিয়েছে। নিশ্চয়ই আগামীতে এদেশের সঙ্গীতাঙ্গনকে তাদের অনেক কিছুই দেবার আছে। তিন গানের সমন্বয়টিতে আমি পাশ্চাত্য, ই-িয়ান ক্ল্যাসিক ও ল্যাটিন মিউজিকের সংমিশ্রণ করেছি। দেখার বিষয় হচ্ছে এই গানে হারমোনাইজেশনের চারটি লেয়ারের উপস্থিতি পাবেন শ্রোতা-দর্শক। আমার বিশ্বাস গানটি দারুণ উপভোগ্য হবে।’ কণ্ঠশিল্পী রাজীব বলেন, ‘দাদার এই গানগুলো ছোট থেকেই আমার, আমার পরিবারের সবারই প্রিয়। দেশে একমাত্র দাদাই আছেন, যার সবগুলো গানই জনপ্রিয়।’ মাহাদী বলেন, ‘দাদা আমাদের সঙ্গে রেখেছেন এটাই অনেক বড় অর্জন।’ কিশোর বলেন, ‘দাদার সঙ্গে কাজ করা এবং গান গাইতে পারা সৌভাগ্যের বিষয় নিঃসন্দেহে।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com