সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের যুদ্ধ কি ক্ষয় যুদ্ধে পরিনিত হবে?
‘পুরো বিশ্বে আমাদের স্থান কোথায়!’

‘পুরো বিশ্বে আমাদের স্থান কোথায়!’

পুরো বিশ্বে আমাদের স্থান কোথায়, দুনিয়া কোন চোখে আমাদের দেখে সেদিন আমি টের পেয়েছিলাম-বললেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাবা কামার।

তিনি অভিযোগ করে বলেন, শ্যুটিং করতে আমাকে যখনই আন্তর্জাতিক বিমানবন্দর পার হতে হয়, তখনই এক ভয়াবহ চেকিং এর সম্মুখিন আমাকে হতে হয়। শুধুমাত্র পাকিস্তানের পাসপোর্টের জন্যই যেভাবে আমার গায়ে হাত দেয়া হয় তা অপমানজনক এবং দুর্ভাগ্যজনক। সাম্প্রতিককালের এক অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ছবির শ্যুটিং এর কাজে একবার টিবিলিসিতে গিয়েছিলাম। সহযাত্রী সবাই ভারতীয় ছিলেন। চেকিং এর সময় সবাই খুব সহজেই পার হয়ে গেলো। আমার পাসপোর্টের জন্য আমাকে আটকে রাখা হলো। ইন্টারভিও নিলো, ভালো করে চেক করে তবেই ছাড়লো। সেদিনের দুর্ভোগেই আমি টের পেলাম আমাদের স্থান আসলে কোথায়।

সাত বছরের শিশু জয়নাবকে ধর্ষণ করে নৃশংসভাবে খুনের ঘটনায় ফুঁসে উঠেছে সমগ্র পাকিস্তান। এ ঘটনাকে কেন্দ্র করে জয়নাব হত্যার বিচারের দাবিতে পাকিস্তানের এক টেলিভিশন অনুষ্ঠানে এভাবেই আবেগপ্রবণ হয়ে উঠেন এ অভিনেত্রী। জয়নাব প্রসঙ্গে তিনি বলেন, শুধুমাত্র মানবতার খাতিরেই আজ আমি এখানে এসেছি। আমি ভাবতেও পারছি না, জয়নাবের পিতামাতা কীভাবে এই কষ্ট বয়ে নিয়ে বেড়াচ্ছেন।

সাকেট চৌধুরী পরিচালিত ‘হিন্দি মিডিয়াম’ ছবিতে ইরফান খানের বিপরীতে সাবলীল অভিনয় করে দর্শক হৃদয়ে স্থান করে নেন পাকিস্তানের অভিনেত্রী সাবা কামার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com