মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঢাকাই চলচ্চিত্রে শাবনূরের পথচলার ২৫ বছর

ঢাকাই চলচ্চিত্রে শাবনূরের পথচলার ২৫ বছর

বিনোদন ডেক্সঃ ঢাকাই চলচ্চিত্রে পথচলার ২৫ বছর অতিক্রম করেছেন চিত্রনায়িকা শাবনূর। ১৯৯৩ সালের ১৫ অক্টোবর প্রয়াত চলচ্চিত্র পরিচালক এহতেশামের ‘চাঁদনী রাতে’ সিনেমা দিয়ে রঙিন জগতে পা রাখেন নায়িকা। এই সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় মিষ্টি মেয়ে শাবনূরের।

যদিও গত কয়েক বছর তাকে পর্দায় দেখা যায়নি, তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনুষ্ঠানগুলোতে তাকে দেখা যায়। এরই মধ্যে নতুন করে সিনেমা নিয়ে ভাবতে শুরু করেছেন তিনি। প্রস্তুতি নিচ্ছে ফিরে আসার।

দীর্ঘ পঁচিশ বছরের এ পথচলা প্রসঙ্গে শাবনূর বলেন, ‘দেখতে দেখতে জীবনের এতটা সময় পেরিয়ে এসেছি ভাবলেই অবাক হই। কত প্রিয় মুখ এখন আর নেই, ভাবলেও কষ্ট হয়। অভিনয় জীবনের পথচলায় আমার প্রত্যেক ছবির পরিচালক, প্রযোজক, সিনেমাটোগ্রাফার, কাহিনীকার, প্রোডাকশন বয়, ট্রলিম্যান থেকে শুরু করে সংশ্লিষ্ট সবার কাছে আমি কৃতজ্ঞ। সবারই সহযোগিতায় আমি আজকের শাবনূর। সবাইকে নিয়ে আমি ভালো থাকতে চাই।’

উল্লেখ্য, ক্যারিয়ারের প্রথম সিনেমাটি ব্যবসা সফল না হলেও পরবর্তীতে জহিরুল হকের ‘তুমি আমার’ সিনেমাতে সালমান শাহের সঙ্গে জুটি বেধে আলোড়ন সৃষ্টি করেন। এরপর একই নায়কের সঙ্গে একে একে তিনি ‘বিক্ষোভ’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘বিচার হবে’, ‘জীবন সংসার’, ‘আনন্দ অশ্রু’সহ আরও বেশ কয়েকটি সিনেমাতে শাবনূরের অনবদ্য অভিনয় দর্শকদের হৃদয় দখল করে।

একই সময় চিত্রনায়ক ওমর সানীর সঙ্গেও রয়েছে তার ‘প্রেমের অহংকার’ ও ‘অধিকার চাই’-এর মতো ব্যবসাসফল সিনেমা। সালমানের মৃত্যুর পর শাবনূর জুটি হিসেবে রিয়াজের বিপরীতে কাজ শুরু করেন। তার সঙ্গেও অনেক ব্যবসা সফল সিনেমা রয়েছে। ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘দুই নয়নের আলো’ সিনেমাতে অভিনয়ের জন্য তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com