মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলালিংকের বিজ্ঞাপনে শাকিব-নুসরাত ফারিয়া জুটি

বাংলালিংকের বিজ্ঞাপনে শাকিব-নুসরাত ফারিয়া জুটি

বিনোদন ডেস্কঃ দীর্ঘ সময় পর বিজ্ঞাপনে দেখা যাবে চিত্রনায়ক শাকিবকে। বেসরকারি টেলিকম অপারেটর বাংলালিংকের একটি বিজ্ঞাপনে অংশ নেবেন তিনি। কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা আদনান আল রাজীব। শাকিবের বিপরীতে এই বিজ্ঞাপনে থাকবেন নুসরাত ফারিয়া।

আদনান আল রাজীব বলেন, গত সোমবার শাকিব খান বিজ্ঞাপনটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। রিহার্সেলেও শাকিব অংশ নিয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে এটির শুটিং শুরু হবে।

তিনি বলেন, এমন একটি কনসেপ্ট নিয়ে বিজ্ঞাপনটি নির্মাণ করতে যাচ্ছি যেখানে শাকিব খান ছাড়া কাউকে ভাবতে পারছি না। আর নুসরাত ফারিয়া এই বিজ্ঞাপনে শাকিবের বিপরীতে থাকবেন।

সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই এটি প্রচারে আসবে। এর আগে পাওয়ার এনার্জি ড্রিংকসের বিজ্ঞাপনে দেখা গিয়েছিলো চিত্রনায়ক শাকিব খানকে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com