মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভারতের নাগরিকত্ব নিতে চান জয়া

ভারতের নাগরিকত্ব নিতে চান জয়া

বিনোদন ডেস্কঃ দুই বাংলায় জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী জয়া জানিয়েছেন, অনুমতি পেলে তিনি ভারতেরও নাগরিকত্ব নিতে চান।ভারতীয় সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে উপস্থাপিকা জয়াকে দ্বৈত নাগরিকত্ব চান কি না প্রশ্ন করলে তিনি বলেন, সেই সুযোগটা তো নেই। যদি সম্ভব হতো আমি অবশ্যই নিতাম। কিন্তু ভারতবর্ষ সেটা অনুমতি করছে না। আসলে আমি দুটি বা একটি পাসপোর্ট বহন করি না কেন, আমি মনে প্রাণে বাংলার মানুষ।তবে ভারতের নাগরিকত্ব না পেলেও কোন অসুবিধা নেই জাইয়ে জয়া বলেন, দুই বাংলাকেই আমি মনে-প্রাণে ভালোবাসি।ভারতের প্রেক্ষাগৃহে চলছে জয়া অভিনীত কলকাতার চলচ্চিত্র ‘বিজয়া’। এ ছবিটি জয়ার ‘বিসর্জন’ ছবির সিকুয়্যেল। সাফটা চুক্তির আওতায় আজ থেকে ‘বিসর্জন’ চলছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘বিজয়া’ ছবিতে অভিনয় করেছেন আবীর চ্যাটার্জী ও পরিচালক নিজে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com