ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিশন বাংলা ২৪

আর্কাইভ দেখুন

আগৈলঝাড়ায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

আগৈলঝাড়ায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

বরিশালের আগৈলঝাড়ায় “বাল্য বিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি” এবং “করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা” স্লোগানকে সামনে রেখে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)—২য় পর্যায়ের আওতায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), আগৈলঝাড়ার উদ্যোগে রাংতা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার।এসময় আরও বক্তব্য রাখেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান। এতে কোর্স পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এইচ এম শাহাদাত।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, “কিশোরীদের সুশিক্ষিত ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে বাল্যবিয়ে একটি বড় বাধা। বাল্যবিয়ে প্রতিরোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এর পাশাপাশি প্রতিটি পরিবার ও সমাজে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আজকের কিশোরীরা সচেতন হলে আগামী দিনে একটি অপরাধমুক্ত ও উন্নত সমাজ গঠন সম্ভব হবে।উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এইচ এম শাহাদাত জানান, “দরিদ্র মহিলাদের স্বাবলম্বী করতে এবং কিশোরীদের সামাজিক ও আর্থিক সুরক্ষার লক্ষ্যে ইরেসপো প্রকল্পের মাধ্যমে এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং সচেতনতামূলক শিক্ষার মাধ্যমে এই কিশোরীরা ভবিষ্যতে তাদের পরিবার ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কিশোরীদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকমণ্ডলী ও প্রশিক্ষণার্থী কিশোরীরা উপস্থিত ছিলেন।

‘হয় আমি থাকব, না হয় হাসপাতালের অনিয়ম-দুর্নীতি থাকবে’

‘হয় আমি থাকব, না হয় হাসপাতালের অনিয়ম-দুর্নীতি থাকবে’

হাসপাতালের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন। তিনি বলেন, হয় হাসপাতালের অনিয়ম-দুর্নীতি থাকবে, না হয় আমি মন্ত্রী থাকব। গতকাল শুক্রবার রোগী হয়রানি ও অনিয়ম বন্ধে রাজধানীর মুগদা হাসপাতালে আকস্মিক পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেন।পরিদর্শনকালে রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা হাসপাতালের পরিবর্তে বাইরে থেকে করানোর অভিযোগ পান মন্ত্রী।তিনি বলেন, হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সব সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করানো হচ্ছে, ফলে তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। বিশেষ করে ডেঙ্গুর সব পরীক্ষা হাসপাতালে থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় মুগদা হাসপাতালকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। এরপরও রোগীরা সেবা থেকে বঞ্চিত হলে তা মেনে নেওয়া হবে না। এ ধরনের অনিয়ম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।সম্প্রতি হাসপাতালের সেবার মান ও বিভিন্ন অনিয়ম নিয়ে সামাজিক মাধ্যমে সেবা প্রত্যাশীদের ক্ষোভের বিষয়টি নজরে আসার পর স্বাস্থ্যমন্ত্রী সরেজমিন পরিস্থিতি দেখতে এ আকস্মিক পরিদর্শনে যান।মন্ত্রী বলেন, আমি ১৫-২০ জন রোগীর কাগজ দেখেছি, সব ফটোকপি নিয়েছি। এসব ইনভেস্টিগেশন বাইরে থেকে করানো হয়েছে। একটা ভিডিও বের হয়েছে, কারা কারা এসেছে ওই নামগুলোও আমার কাছে আছে। ওইটাই দেখে গেলাম।দেশের স্বাস্থ্যসেবার অনিয়ম প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা একদিনে সব পারব- এটা বলি না, বাট যখন যেখানে অনিয়ম পাব শক্ত হাতে দমন করব। একটা শূন্য ভাণ্ডার নিয়ে আমরা দায়িত্ব গ্রহণ করেছি ফ্যাসিস্টদের পরে। এরপরও আমরা কষ্ট করে টাকা দিচ্ছি, জনগণের টাকাই জনগণের জন্য দিচ্ছি। সেই টাকার সুবিধা জনগণ এখানে পাচ্ছে না। এখানে ডেঙ্গু রোগীদের ব্লাড বাইরে থেকে এসে ফেরিওয়ালার মতো কালেক্ট করে নিয়ে যায় টেস্ট করানোর জন্য। এটা কোনোমতেই গ্রহণযোগ্য না। হাসপাতাল কর্তৃপক্ষ এর দায় এড়াতে পারে না।

এশিয়া কাপ জিতে শিরোপা নিল না ভারত

এশিয়া কাপ জিতে শিরোপা নিল না ভারত

নীলফামারী লক্ষীচাপে নিজস্ব অর্থায়নে  মাস্ক, সাবান, টিসু ও জনসচেতনামুলক লিফলেট বিতরণ

নীলফামারী লক্ষীচাপে নিজস্ব অর্থায়নে মাস্ক, সাবান, টিসু ও জনসচেতনামুলক লিফলেট বিতরণ

আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ অবৈধ জাল জব্দ

আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ অবৈধ জাল জব্দ

৫০ স্থাপনার উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

৫০ স্থাপনার উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

মহাসংকটের বছর হবে ২০২৩ সাল : শেখ হাসিনা

মহাসংকটের বছর হবে ২০২৩ সাল : শেখ হাসিনা

ময়মনসিংহে বালিকাদের সপ্তাহব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ সমাপন

ময়মনসিংহে বালিকাদের সপ্তাহব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ সমাপন

ঠাকুরগাঁওয়ে উপজেলা শিল্পকলা একাডেমির চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে উপজেলা শিল্পকলা একাডেমির চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আবুল কালাম আজাদের ফেসবুক পোস্টে ঢাকা কোর্টের দুর্ভোগের চিত্র

আবুল কালাম আজাদের ফেসবুক পোস্টে ঢাকা কোর্টের দুর্ভোগের চিত্র

ডেঙ্গু আক্রান্ত আরো ৩১০ জন হাসপাতালে

ডেঙ্গু আক্রান্ত আরো ৩১০ জন হাসপাতালে

সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী

সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী

ওয়ান হেলথকে নীতি থেকে কার্যক্রমে রূপ দিতে হবে: পরিবেশমন্ত্রী

ওয়ান হেলথকে নীতি থেকে কার্যক্রমে রূপ দিতে হবে: পরিবেশমন্ত্রী

মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে সফলতা

মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে সফলতা

নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী

নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: এফএও সম্মেলনে পরিবেশমন্ত্রী

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: এফএও সম্মেলনে পরিবেশমন্ত্রী

ময়মনসিংহ মেডিকেলে অব্যবস্থাপনা নিরসন ও অগ্নিকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি

ময়মনসিংহ মেডিকেলে অব্যবস্থাপনা নিরসন ও অগ্নিকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি

আসিফ মাহমুদ ও তার স্ত্রীর সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

আসিফ মাহমুদ ও তার স্ত্রীর সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

সায়েদাবাদে প্রকাশ্যে মাদকের কারবার, নীরব প্রশাসন

সায়েদাবাদে প্রকাশ্যে মাদকের কারবার, নীরব প্রশাসন

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়

ঢাকা প্রেসক্লাবকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক হস্তান্তর

ঢাকা প্রেসক্লাবকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক হস্তান্তর