মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
এক ফিল্মে তিন তারকা

এক ফিল্মে তিন তারকা

বিনোদন ডেস্কঃ শিহাব শাহীনের ওয়েব ফিল্ম ‘দ্বিতীয় কৈশোর’-এ প্রথমবারের মতো একসাথে অভিনয় করেছেন তিন তারকা অভিনেতা।  জিয়াউল ফারুক অপূর্ব, আফরান নিশো ও তাহসান খান এ সময়ের ব্যস্ত অভিনেতা। যাদের সম্মিলন ঘটিয়ে বেশ আলোচিত হয়েছেন নির্মাতা শিহাব শাহীন।  আগামী ২৩ জানুয়ারি থেকে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘বায়োস্কোপ’- এ দেখা যাবে ৬০ মিনিট দৈর্ঘ্যের ‘দ্বিতীয় কৈশোর’।

জানা গেছে, ত্রিশের কোঠায় থাকা তিন তরুণের ভিন্নধর্মী সঙ্কটের গল্প নিয়ে এগিয়েছে ওয়েব ফিল্মটির কাহিনি। জীবনকে তারা কিভাবে দেখেন এবং প্রাপ্তি-অপ্রাপ্তির নানান হিসেবের বিভিন্ন ঘটনা গল্পটিতে প্রাধান্য পেয়েছে।

পরিচালক শিহাব শাহীন বলেন, ‘ই তিন তারকাকে একসঙ্গে পাওয়া দুরূহ হলেও গল্পের প্রয়োজনেই প্রথমবারের মতো একসঙ্গে তাদেরকে নিয়ে কাজ করছি। নির্মাণের দিক দিয়ে কাজটি করা হয়েছে চলচ্চিত্রের আদলে। নির্মাণ, গল্প ও অভিনয় সবকিছুতেই রয়েছে চলচ্চিত্রের আবহ।

তিনি বলেন, বিনোদনের ক্ষেত্রে ওয়েব প্ল্যাটফর্মগুলোর ক্রমবর্ধমান জনপ্রিয়তাই নতুন ধরনের আইডিয়া ও কন্টেন্ট নিয়ে কাজ করার জন্য আমাদের উৎসাহিত করছে। প্রেম-ভালোবাসা ও জীবন দর্শনের মজাদার ও উপভোগ্য দিক নিয়ে নির্মিত নতুন ধরনের কাজটি আশা করি দর্শকপ্রিয়তা পাবে।

অপূর্ব বলেন, তিনজন একসঙ্গে অভিনয় করতে পারছি, এটা আমার কাছে দারুণ একটি ব্যাপার। বিশেষ করে, আমাদের তিনজনের মধ্যে পর্দার বাইরেও রয়েছে চমৎকার বন্ধুত্ব। শিহাব শাহীনের মতো অভিজ্ঞ একজন পরিচালকের সাথে কাজ করার কারণে তা এক নতুন মাত্রা পেয়েছে।

জানুয়ারির শুরু থেকে মাঝামাঝি রাজধানীর উত্তরার বিভিন্ন শুটিং লোকেশনে কাজ করেছেন এ ওয়েব ফিল্মের কলাকুশলীরা। তিন তারকার পাশাপাশি ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন সানজীদা প্রীতি, রাইসা অর্পা, নাজিয়া হক অর্ষা, রিফাত জাহান প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com