মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বুলবুল

বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বুলবুল

বিনোদন ডেস্কঃ চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযোদ্ধা, সুরকার, গীতিকার, সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। সুরের মায়া কাটিয়ে আজ চিরদিনের জন্য তাকে শায়িত করা হলো মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে। আজ সন্ধ্যা ৭টার দিকে দাফন সম্পন্য হয় এ গুণী ব্যক্তির। এর আগে সকাল ১১ টায় সকাল আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে গুণী এ শিল্পীকে শেষ শ্রদ্ধা  জানান সর্বস্তরের মানুষ। এ সময় বুলবুলের দীর্ঘদিনের সহকর্মীরা শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

অসংখ্য বাংলা জনপ্রিয় গানের স্রষ্টা আহমেদ ইমতিয়াজ বুলবুল মঙ্গলবার ভোররাতে রাজধানীর আফতাব নগরের বাসায় হার্টঅ্যাটাকে মারা যান। ৬৩ বছর বয়সে তার চিরবিদায়ে থেমে গেছে প্রিয় পিয়ানোর সুর।বুধবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে চলচ্চিত্রের অসংখ্য জনপ্রিয় গানের এ স্রষ্টার মরদেহ নিয়ে আসা হয় এফডিসিতে। এখানে চলচ্চিত্রের মানুষজনরা তাকে শেষশ্রদ্ধা জানানোর পর অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। সব আয়োজন শেষে অবশেষ বরেণ্য এ ব্যক্তির জায়গা হলো শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। এখানেই চির দিনের জন্য ঘুমিয়ে রইলেন  তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com