মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
আরমান আলিফের নতুন গান ‘শূন্যতা’

আরমান আলিফের নতুন গান ‘শূন্যতা’

বিনোদন ডেস্কঃ গত বছরের প্রায় পুরোটা মাতিয়ে নতুন বছরের শুরুতেই ভিডিও চমক নিয়ে হাজির হলেন সময়ের সুপারহিট সংগীতশিল্পী আরমান আলিফ।

আজ (৪ জানুয়ারি) সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘শূন্যতা’ নামে আরমান আলিফের নতুন ব্যয়বহুল গল্পনির্ভর একটি মিউজিক ভিডিও। যথারীতি গানটির কণ্ঠের পাশাপাশি কথা ও সুর দিয়েছেন আরমান নিজেই। আর সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত।
অন্যদিকে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে আরমান আলিফের উপস্থিতি ছাড়াও দারুণ এক ত্রিভুজ প্রেমের গল্প উঠে এসেছে রাসেল খান, পাপিয়া ও সাইফের অভিনয়ে।
নতুন এই মিউজিক ভিডিও সম্পর্কে আরমান আলিফ বলেন, ‘সিএমভির ব্যানারে এটি আমার চতুর্থ গান। আগের তিনটি গানই তুমুল জনপ্রিয়তা পেয়েছে। আশা করছি এটিও শ্রোতা-দর্শকরা পছন্দ করবেন।’
উল্লেখ্য, এর আগে সিএমভি’র ব্যানারে প্রকাশ পেয়েছে আরমান আলিফের ‌‘বেঈমান’, ‘কার বুকেতে হাসো’ ও ‘সর্বনাশ’।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com