মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রথম বাংলাদেশি গীতিকবির কথায় গাইলেন অনুপম

প্রথম বাংলাদেশি গীতিকবির কথায় গাইলেন অনুপম

বিনোদন ডেস্কঃ গভীর প্রেম, জীবনবোধ এবং সমৃদ্ধ কথার জীবনমুখী-দর্শনভিত্তিক গান সৃষ্টি করে ইতোমধ্যে পণ্ডিত খেতাবেও ভূষিত হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়। অর্থাৎ পশ্চিমবঙ্গের লোকেরা এখন তাকে ‘পণ্ডিত’ অনুপম রায় বলেই সম্বোধন করেন।

অনুপম নিজের লেখার বাইরে গান করেন না বললেই চলে। নিজ কণ্ঠের গানগুলোর গীতিকাব্য রচনা, সুরারোপ করা এবং সঙ্গীত তিনি নিজেই করেন। এক কথায় এরইমধ্যে নিজেকে তিনি সঙ্গীতজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী প্রথম বাংলাদেশি গীতিকবির কথায় একটি গানে কণ্ঠ দিলেন। গানের শিরোনাম ‘পারছি তো খুব’। এর কথা লিখেছেন ওমর ফারুক বিশাল। সুর-সঙ্গীতায়োজন করেছেন রবিন ইসলাম।

পারছি তো খুব/লুকোতে ব্যথা/জলভরা দু’চোখ/মন কি তোমার/চাই না কভু/আমার ভালো হোক- এমন কথার গানটি গেয়ে ভালোলাগা প্রকাশ করেছেন অনুমপ রায়।

এ প্রসঙ্গে অনুপম রায় বলেন, পুরোটা গানের প্রতিটা লাইনে একটি বার্তা আছে, যা আমাকে খুব মুগ্ধ করেছে। আমি সিনেমার বাইরে গান করি না। এই গানের ট্র্যাক আমাকে পাঠানোর পর টানা বেশ কয়েকবার শুনলাম। কথার পাশাপাশি সুর-সঙ্গীতও চমৎকার হয়েছে। তাই গান করবো না- এই কথা বলার সাহস পাইনি। গানের গীতিকবি বিশালের জন্য অনেক শুভকামনা।

অনুপমের কণ্ঠের ‘পারছি তো খুব’ শিরোনামের গানটি বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ থেকে ভিডিওতে প্রকাশ পেয়েছে। ভিডিওতে দেখা যাবে অনুপম রায়, মেহজাবিন ও এস এন জনিকে। ভিডিওটি নির্মাণ করেছেন জুয়েল রানা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com