মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
তিন দেশে তাহসান-শ্রাবন্তীর ‘যদি একদিন’

তিন দেশে তাহসান-শ্রাবন্তীর ‘যদি একদিন’

বিনোদন ডেস্কঃ ৮ই মার্চ দেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাহসান-শ্রাবন্তী অভিনীত বহুল আলোচিত্র চলচ্চিত্র ‘যদি একদিন’। এই ছবিটি নির্মাণ করেছেন নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা তাসকিন।

এই ছবিটিতে প্রথমবারের মতো নায়ক হিসেবে দর্শকের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খান। ছবিটি মুক্তির পর সর্বস্তরে সাড়া ফেলছে। ছবিটি দেখতে যাওয়া দর্শক প্রশংসায় পঞ্চমুখ। এবার আরো তিনটি দেশে মুক্তি পেতে যাচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ছবি ‘যদি একদিন’।

কানাডায় ২২ মার্চ, অস্ট্রেলিয়াতে ৩১ মার্চ এবং আমেরিকায় এপ্রিলের প্রথম সপ্তাহে ছবিটি মুক্তি দেয়া হচ্ছে। একইমাসে ফ্রান্স, আয়ারল্যান্ডেও মুক্তির প্রক্রিয়া চলছে। কানাডায় ‘যদি একদিন’ পরিবেশনা করছে স্বপ্ন স্কেয়ারক্রো, আমেরিকায় রাজ হামিদ, অস্ট্রেলিয়াতে পরিবেশনা করছেন তানিম আল মানান।

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘যদি একদিন’ ছবিটিতে অভিনয় করেছেন তাহসান, শ্রাবন্তী, তাসকিন রহমান, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আফরিন শিখা রাইসা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com