ঢাকা    বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
ভিশন বাংলা ২৪

এপিডিইউ'র পূর্ণ সদস্য পদ পেল বিএনপি, ভাইস চেয়ারম্যান ফখরুল

নিউজ ডেস্কঃ এশিয়া প্যাসিফিক ডেমোক্র্যাটিক ইউনিয়নের (এপিডিইউ) পূর্ণাঙ্গ সদস্য পদ লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একইসঙ্গে সংগঠনটির ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার এপিডিইউর পক্ষ থেকে এক চিঠি দিয়ে বিএনপি মহাসচিবকে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে এপিডিইউ আয়োজিত দুই দিনব্যাপী এক সম্মেলনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন মির্জা ফখরুল। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ বিষয়টি নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে বলেন, এপিডিইউর নির্বাহী সেক্রেটারি অস্ট্রেলিয়ার ব্রুস অ্যাডওয়ার্ডস শুক্রবার এক চিঠিতে এশিয়া প্যাসিফিক ডেমোক্রেট ইউনিয়নের সদস্যদেরকে নতুন এ সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেন। তার চিঠিতে বলা হয়, বিএনপি সহযোগী থেকে পূর্ণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। এ ব্যাপারে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি এই আন্তর্জাতিক সংস্থার একমাত্র পূর্ণাঙ্গ সদস্য পদ লাভ করেছে। ভারতের বিজেপিও এই সংস্থার সদস্য পদ পেয়েছে। তিনি জানান, এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়ন একটি আন্তর্জাতিক সংস্থা। যেখানে বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলো সংস্থার সদস্য পদের জন্য আবেদন করে থাকে। গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতিষ্ঠান এটি। এ সংস্থার মূল উদ্দেশ্য হল- বিভিন্ন দেশে গণতন্ত্রের চর্চা ও বিকাশ নিয়ে কাজ করা। আমরা প্রায় ৯ বছর আগে আবেদন করেছিলাম। মির্জা ফখরুল বলেন, বিএনপি এ সংগঠনের সহযোগী সদস্য হিসেবে কাজ করছে। কলম্বোতে শেষ কনফারেন্সে বিএনপি সংস্থাটির স্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে। দলের মহাসচিব হিসেবে আমি ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি। এ ছাড়াও জানা গেছে, এপিডিইউর চেয়ারম্যান হিসেবে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রানিল বিক্রমসিংহ, ডেপুটি চেয়ারম্যান হিসেবে নিউজিল্যান্ডের রাজনীতিক পিটার গুডফেলো এবং ভাইস চেয়ারম্যান হিসেবে কানাডার তেনজিন খাঙসার, মালদ্বীপের হাসান লাতিফ নির্বাচিত হয়েছেন। আর সংগঠনটির নির্বাচিত হয়েছেন ট্রেজারার হিসেবে অস্ট্রেলিয়ার টিনা ম্যাককুইন ও নির্বাহী সেক্রেটারি ব্রুস অ্যাডওয়ার্ডস।

ভিশন বাংলা ২৪

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

এপিডিইউ'র পূর্ণ সদস্য পদ পেল বিএনপি, ভাইস চেয়ারম্যান ফখরুল

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০১৯

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত