মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
২০ কেজি ওজন কমাচ্ছেন আমির খান

২০ কেজি ওজন কমাচ্ছেন আমির খান

বিনোদন ডেস্কঃ আমির খান মানেই হিট ছবি। আমির খান মানেই চরিত্রের বৈচিত্র্যতা। আর চরিত্রের প্রয়োজনে নিজেকে ভাঙতে কখনও কার্পণ্য করেন না মিস্টার পারফেকশনিস্ট।
অতীতে বহু ছবিতে এর প্রমাণ পাওয়া গেছে। এর আগে ‌ ‌’পিকে’, ‘গজনী’, ‘ধুম থ্রি’, এবং ‘দঙ্গল’ সিনেমায় আমিরের রূপের অস্বাভাবিক পরিবর্তন নিশ্চয়ই মনে পড়ছে। এসব কালজয়ী চরিত্রে নিজেকে যুঁতসই করে তুলতে আমির প্রচুর পরিশ্রম করেছিলেন।
এবার আরও একটি নতুন চরিত্রে দেখা যাবে বলিউড সুপারস্টারকে। অস্কার জয়ী অভিনেতা টম হ্যাংক্‌স অভিনীত ‘ফরেস্ট গাম্প’ (১৯৯৪) সিনেমার রিমেকে অভিনয় করবেন তিনি।
ছবিটি পরিচালনা করছেন অদ্বৈত চন্দন। ছবিটির হিন্দি ভার্সনের নাম দেয়া হয়েছে ‘লাল সিং চাড্ডা’। এতে একেবারে রোগা একজন ব্যক্তি হিসেবে হাজির হবেন আমির। আর তাই সিনেমাটির প্রয়োজনে নিজের ২০ কেজি ওজন কমাবেন বলে জানিয়েছিলেন আমির। এরই মধ্যে নিজের ওজন কমানোর প্রক্রিয়াও শুরু করে দিয়েছেন তিনি। এই ওজন কমাতে ছয় মাস সময় লাগবে তার।
ভারতের প্রখ্যাত পুষ্টিবিদ ধুরন্ধরের তত্ত্বাবধানে আমির শরীরের রূপান্তর কাজ শুরু করছেন। এর আগে ‘দঙ্গল’ সিনেমার জন্য এই একই ব্যক্তির অধীনে ছিলেন তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com