মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘এলআরবি’ নয়, নতুন নাম ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’

‘এলআরবি’ নয়, নতুন নাম ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’

বিনোদন ডেস্কঃ সম্প্রতি এলআরবির মূল ভোকাল হিসেবে ব্যান্ডদলটিতে যোগ দেন কণ্ঠশিল্পী বালাম। যিনি এর আগে আরেক ব্যান্ডদল ওয়ারফেইজে ছিলেন। পরে স্বতন্ত্রভাবে গান করা শুরু করেন। কিন্তু বালামের হাত ধরে এলআরবি কন্টিনিউ করছে না। তাঁদের নতুন ব্যান্ড দলের নাম ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি।’ বিষয়টি নিশ্চিত করেছেন এলআরবির ব্যান্ড ম্যানেজার শামীম।

শামীম সোমবার দুপুরে কালের কণ্ঠকে বলেন, আইয়ুব বাচ্চুর পরিবার চাইছে না এলআরবি নামটা আর কন্টিনিউ করুক। যেহেতু পরিবারের আপত্তি রয়েছে সেহেতু আমরা ভিন্ন চিন্তা করছিলাম। অবশেষে পুরো লাইন আপসহ নতুন নামে যাত্রা শুরু করছি।

আইয়ুব বাচ্চু প্রয়াত হওয়ার পরে এলআরবি পুনর্গঠিত হতে শুরু করে। যার কারণে গত  ৫ এপ্রিল রাজধানীর একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে এলআরবির নতুন লাইন আপ ঘোষণা করা হয় এতে কণ্ঠশিল্পী বালামকে মূল ভোকাল হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। নতুন লাইনআপে ব্যান্ডের সকল সদস্য সেখানে উপস্থিত ছিলেন।

ব্যান্ড সংশ্লিষ্টরা বলেন, আমরা আমাদের গানগুলো কে বাঁচিয়ে রাখার জন্য এবং নতুন প্রজন্ম ও পরবর্তী প্রজন্মের কাছে গানগুলোকে আগের মতই পৌঁছে দিতে আমরা এই সময়ের জনপ্রিয় শিল্পী বালামকে লাইনআপে ফ্রন্ট ম্যান হিসাবে গিটার এবং ভয়েজ এ নিয়ে আসি।

পরিবারে সদস্যদের অনুরোধের প্রতি সম্মান দেখিয়ে নব গঠিত এলআরবি ব্যান্ডের সদস্যরা এলআরবি নামটি পরিবর্তন করে ব্যান্ডের নাম ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’ নামে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com