মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
১৯ এপ্রিল আসছে অনিরুদ্ধ শুভ’র “অজানা কথা”।

১৯ এপ্রিল আসছে অনিরুদ্ধ শুভ’র “অজানা কথা”।

দিলীপ কুমার দাস (ময়মনসিংহ প্রতিনিধি):  বৈশাখী আমেজ শেষ না হতেই গানপ্রিয় শ্রোতাদের মন রাঙাতে আসছে পাম্মি মাল্টিমিডিয়ার নতুন উপহার মিউজিক্যাল শর্টফিল্ম “অজানা কথা”। অসম্ভব সুন্দর এই গানটিতে কন্ঠ দেয়ার পাশাপাশি গানের কথা, সুর এবং সংগীতায়োজন করেছেন এ প্রজন্মের প্রতিভাবান শিল্পী “অনিরুদ্ধ শুভ”। গানটি আগামী ১৯ এপ্রিল পাম্মি মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেতে যাচ্ছে।  ইতি মধ্যে তার বেশ কয়েকটি জনপ্রিয় গান সারাদেশে সংগীত শ্রোতাদের মনে স্থান পেয়েছ । গানের সম্পর্কে শিল্পীর কাছে জানতে চাইলে তিনি জানান, গানটি খুবই রোমান্টিক ধারার একটি গান। একদিকে এই গানের কথা এবং সুর যেমন শ্রোতাদের আকৃষ্ট করবে, তেমনি অন্যদিকে দর্শকদের জন্য চমক হিসেবে থাকছে গানের ভিডিওটি। ভিডিও ডিরেক্টর সৈকত মামুন জানান, এটি তার জীবনের সবচেয়ে ভাল কাজ হতে চলেছে। নতুন মুখ রিয়াজ খান এবং মোর্শেদা মৌ’র অনস্ক্রিন কেমিষ্ট্রিতে সম্পূর্ন ভিন্নধারার একটি গল্প নিয়ে ভিডিওটি নির্মান করা হয়েছে যা দর্শকদের মন ছুঁয়ে যাবে। পাম্মি মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আমেরিকা প্রবাসী মোঃ শাহজাহান মিয়া (পাবলু)’র সাথে কথা হলে তিনি জানান, পাম্মি মাল্টিমিডিয়া সবসময়ই নতুন প্রতিভাদের নিয়ে কাজ করে। তিনি শিল্পী অনিরুদ্ধ শুভ এবং টিম ‘অজানা কথা’র সবার প্রতি দর্শকদের দোয়া এবং সহযোগীতা কামনা করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com