মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মুক্তির প্রথম দিনেই সবার মন জয় করেছে অনিরুদ্ধ শুভ’র “অজানা কথা”

মুক্তির প্রথম দিনেই সবার মন জয় করেছে অনিরুদ্ধ শুভ’র “অজানা কথা”

দিলীপ কুমার দাস (ময়মনসিংহ প্রতিনিধি): বৈশাখী আমেজ ধরে রাখতেই গানপ্রিয় শ্রোতাদের মন রাঙাতে পাম্মি মাল্টিমিডিয়ার ব্যানারে মুক্তি পেল মিউজিক্যাল শর্টফিল্ম “অজানা কথা”। অপরূপ সুন্দর এই গানটিতে কন্ঠ দেয়ার পাশাপাশি গানের কথা, সুর এবং সংগীতায়োজন করেছেন এ প্রজন্মের প্রতিভাবান সংগীতশিল্পী ও কম্পোজার “অনিরুদ্ধ শুভ”। গানটি গত ১৯ এপ্রিল পাম্মি মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে। গানের সম্পর্কে শিল্পীর কাছে জানতে চাইলে তিনি জানান, রোমান্টিক ধারার গানটি মুক্তির প্রথম দিনেই শ্রোতাদের মনজয় করতে পেরেছে। গানের কথা এবং সুর এর পাশাপাশি গানের ভিডিওটি দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। ভিডিও ডিরেক্টর সৈকত মামুন জানান, এই প্রজেক্টে তিনি তার জীবনের সেরা কাজের কৌশল উপহার হিসেবে তুলে ধরেছেন। একটি সত্যি ঘটনা অবলম্বনে নতুন মুখ রিয়াজ খান এবং মোর্শেদা মৌ’র অনস্ক্রিন কেমিষ্ট্রিতে সম্পূর্ন ভিন্নধারার একটি গল্প নিয়ে ভিডিওটি নির্মান করা হয়েছে যা দর্শকদের মন ছুঁয়ে যেতে সক্ষম হয়েছে৷ পাম্মি মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আমেরিকা প্রবাসী মোঃ শাহজাহান মিয়া (পাবলু)’র সাথে কথা হলে তিনি শিল্পী অনিরুদ্ধ শুভ এবং টিম ‘অজানা কথা’র সবার প্রতি দর্শকদের দোয়া ও সহযোগীতা কামনা করেন এবং সেই সাথে সবাইকে গানটি উপভোগ করার আহবান জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com