সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মা হতে চলেছেন দীপিকা পাডুকোন !

মা হতে চলেছেন দীপিকা পাডুকোন !

বলিউডের তারকা প্রেমিক যুগল রণবীর সিং-দীপিকা পাডুকোন। চলতি বছরের শুরু থেকেই তাদের বিয়ের গুঞ্জন শুরু হয়েছে। বিয়ের খবর পেরিয়ে নতুন জল্পনা বাসা বেঁধেছে। শোনা যাচ্ছে, মা হতে চলেছেন দীপিকা পাডুকোন।

খবরটি শুনে সকলেরই চোখ কপালে উঠার কথা। তবে অবাক করার মতো হলেও কথাটির ভিত্তি আছে। কারণ দীপিকার প্রেমিক রণবীর সিং স্বয়ং এমন ইঙ্গিত দিয়েছেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে রণবীরের কাছে বিয়ের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘দেখবেন আমি খুব ভালো বাবা হবো। একটা হলে চলবে না, আমার দু’টো বাচ্চা চাই। তাদের গোসল করিয়ে দেব, খাইয়ে দেব, যত্নআত্তি করব।’

রণবীরের এমন উত্তরের পর দীপিকার মা হওয়ার খবর চাউর হয়। যেখানে হ্যাঁ বা না বললেই ব্যাপারটা মিটে যেত, সেখানে রণবীরের এমন উত্তর সকলের মধ্যে কৌতুহলের জন্ম দিয়েছে। এখন সময়ই বলে দিবে বাস্তবে কি ঘটতে যাচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com