মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
হিনা খান হাঁটলেন কানের লাল গালিচায়

হিনা খান হাঁটলেন কানের লাল গালিচায়

বিনোদন ডেস্কঃ প্রথমে সিরিয়ালে অভিনয় করে সাড়া জাগিয়েছিলেন হিনা খান। কিন্তু হঠাত্ করে সেটি ছেড়ে দিয়ে যোগ দেন রিয়েলিটি শো ‘বিগ বস’-এ। তারপর সালমান খানের সঙ্গে প্রেমের গুঞ্জন। সবকিছু ছাপিয়ে তিনি ভারতীয়দের মধ্যে সবার আগে মাতিয়েছেন ৭২তম কান চলচ্চিত্র উত্সব।

এবারের আসরের লালগালিচায় হাঁটবেন অভিনেত্রী হিনা খান—এমনটা অনেক আগেই ঘোষণা দিয়েছিলেন তিনি। তাঁর কথা সত্য হওয়ার মধ্য দিয়ে কানের লালগালিচায় অভিষেক হলো। পাথর দিয়ে নকশা করা ন্যাকেড গাউন পরে লালগালিচায় হেঁটেছেন তিনি। গাউনটির হাতা দুটি ছিল বেশ লম্বা, যা মাটি পর্যন্ত ছুঁয়ে গেছে। এ সময় হীনার কানে দেখা গেছে সাদা পাথরের ছোট একটি টপ।

কানের লালগালিচায় হাঁটার সাদাকালো একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন হিনা খান। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটি শুধু একটি ছবি নয়।’

এদিকে প্রথমদিন কানের লালগালিচায় রূপের জাদু দেখিয়েছেন গায়িকা সেলেনা গোমেজ, অভিনেত্রী জুলিয়ান মুর, ইভা লোঙ্গেরিয়া ও টিলডা সুইনটন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com