মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
জহির রায়হানের উপন্যাস ‘শেষ বিকেলের মেয়ে’ টিভি পর্দায়

জহির রায়হানের উপন্যাস ‘শেষ বিকেলের মেয়ে’ টিভি পর্দায়

বিনোদন ডেস্কঃ প্রখ্যাত উপন্যাসিক জহির রায়হানের ‘শেষ বিকেলের মেয়ে’ উপন্যাস থেকে নির্মিত হলো টিভি নাটক। যেখানে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সাদিয়া জাহান প্রভা, অর্ষা, তাসনুভা তিশা, নুসরাত পাপিয়া, দিলারা জামান, মাসুম বাশার, দিলু খান।

বঙ্গের প্রযোজনায় কালজয়ী এই লেখকের লেখা প্রথম এই রোম্যান্টিক উপন্যাস থেকে চিত্রনাট্য করে সাজিয়ে ‘শেষ বিকেলের মেয়ে’ নাটকটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। তিনি বলেন, আমি সাহিত্য নির্ভর কাজগুলো বেশি করে থাকি। এর আগে হরিশংকর জলদাস, রবীন্দ্রনাথ ঠাকুর, সেলিম আল দীন, শামসুল হকের মতো লেখকদের সাহিত্যকর্ম নিয়ে কাজ করেছি।

নির্মাতা হাসান রেজাউল বললেন, ‘শেষ বিকেলের মেয়ে’ নামটি পরিবর্তন হতে পারে। উপন্যাসের গল্প থেকে অনুপ্রেরণা নিয়ে কাজটি করেছি। দুদিন আগে শুটিং দেশ করেছি। ঈদে প্রচার হবে এনটিভিতে।

জহির রায়হানের অনেক সাহিত্যকর্ম আগে পড়লেও তার সৃষ্টিতে প্রথমবার কাজ করলেন ইরফান সাজ্জাদ। কাজটি নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। বললেন, ঠিকঠাকভাবে ধরে ধরে কাজটি হয়েছে। গল্পের জন্য জহির রায়হানের পরিবারের কাছ থেকে এনওসি নেওয়া হয়েছে।

চারদিন শুটিং হয়েছে। এমনকি মধ্যরাত পর্যন্ত শুটিং করেছি। কষ্ট হয়েছে কাজটি করতে। তবে শেষ করার পর দেখলাম পুরোপুরি স্ট্যান্ডার্ড একটি কাজ হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com