মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
আশঙ্কা ভুল প্রমাণ করে জিতলেন দেব

আশঙ্কা ভুল প্রমাণ করে জিতলেন দেব

বিনোদন ডেস্ক: ভারতের  লোকসভা নির্বাচনে টালিগঞ্জের শীর্ষ নায়ক দীপক অধিকারী (‌দেব)‌ ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে বিজয়ী হয়েছেন। পরাজিত হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি’‌র ভারতী ঘোষ। এখানে ভারতী ঘোষ জিততে বহু নাটক করেছিলেন বলে কালের কণ্ঠের কলকাতা প্রতিনিধি স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান। তারপরও দেবের কাছে ৪০ হাজারের বেশি ভোটে হেরে গিয়েছেন।

দেবের প্রাপ্ত ভোট ৭ লাখ ১৭ হাজার ৯৫৯। অন্যদিকে ভারতী ঘোষ ৬ লাখ ৯ হাজার ৯৮৬ ভোট পেয়েছেন। ব্যবধান ১ লাখ ৭ হাজার ৯৬৩। অবশ্য ভারতী ঘোষের এতো সংখ্যক ভোটপ্রাপ্তিতেও অনেকে বিস্ময় প্রকাশ করছেন।

একসময়ের দাপুটে আইপিএস অফিসার এখন পরাজিত সৈনিক বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা অন্যদিকে দ্বিগুণ মার্জিন নিয়ে ফের সাংসদ হলেন অভিষেক ব্যানার্জি। তিনি মোট ভোট পেয়েছেন ৪ লাখ ৮৩ হাজার ৪২৪ ভোট।

এখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি’‌র নীলাঞ্জন রায়। তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন মোট ২ লাখ ৪৭ হাজার ১০০ ভোট পেয়ে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এখানে অত্যন্ত কম ভোট পেয়েছেন সিপিএম প্রার্থী ডা:‌ ফুয়াদ হালিম।

মাত্র ৫৩ হাজার ৮৫৭ ভোট পেয়েছেন তিনি। যা লোকসভা নির্বাচনের নিরিখে অত্যন্ত কম। তিনি তৃতীয় স্থানে রয়েছেন। আর তৃণমূলের সঙ্গে বিজেপি’‌র প্রার্থীর ভোটের ব্যবধান ২ লাখ ৩৭ হাজার ৯৬টি।

এদিকে ভোট গণনার সময় সকালের দিকে দেবের প্রাপ্ত ভোট ছিল কম, এগিয়ে ছিলেন ভারতীয়। ভক্তদের মধ্যে এসময় চূড়ান্ত উৎকণ্ঠা তৈরি হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com