মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
রুপালি পর্দায় আসছে ‘থর ফোর’

রুপালি পর্দায় আসছে ‘থর ফোর’

‘থর’ -র চতুর্থ সিনেমা আসছে রুপালি পর্দায়। সিনেমাটি পরিচালনা করবেন বিখ্যাত চলচ্চিত্রকার তাইকা ওয়াতিতি। এমনটাই খবর মার্ভেলের এই সিনেমা ঘিরে।

থর: র‌্যাগনারকক মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। এটি পরিচালনা করেছিলেন তাইকা। মুক্তির দুই বছর পর শোনা গেল তারই পরিচালনায় ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি আসছে।

ইতিমধ্যে পাণ্ডুলিপি লেখার দায়িত্ব দেওয়া হয়েছে তাইকাকে। থর ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায় ২০১১ সালে। এরপর ২০১৩ সালে মুক্তি পায় দ্বিতীয় কিস্তি থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড। আর ২০১৭ সালে রুপালি পর্দায় আসে থর: র‌্যাগনারক।

এই ফ্র্যাঞ্চাইজির সিনেমা মুক্তি পাওয়ার পর থেকেই ব্যাপক জনপ্রিয়তা পায়। মার্ভেলের নতুন সুপারহিরো হিসেবে পরিচয় ঘটে থর–এর। তবে এখনো চতুর্থ কিস্তি সম্পর্কে বিস্তারিত কোনো খবর জানানো হয়নি।

আশা করা যায় ২০২১ সালের মধ্যে পর্দায় আসতে পারে সিনেমাটি। থর সিনেমার কেন্দ্রীয় চরিত্রে থাকছেন ক্রিস হেমসওর্থই। এস শোবিজ

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com