মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’র যে দৃশ্য কেটে ফেলা হয়েছিল

‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’র যে দৃশ্য কেটে ফেলা হয়েছিল

অ্যাভাটারকে সরিয়ে বিশ্বের সর্বকালের সর্বোচ্চ উপার্জনকারী সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। হলিউড বক্স অফিসের নতুন রাজা এটি। অনেকেই শুনেছেন, এই সিনেমার কিছু দৃশ্য কর্তন করে মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু কোন দৃশ্য সেটা, আর কেনই বা কর্তন করা হয়েছিল?

‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমাটির সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য হলো টনি স্টার্কের মৃত্যু। এই মৃত্যুর পর অ্যাভেঞ্জারদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া খুব একটা দেখানো হয়নি সিনেমায়। যদিও পরের কাহিনীতে সেটা পুষিয়ে নেওয়া হয়েছে। ঠিক এখানেই রয়েছে সেই কেটে ফেলা দৃশ্যটি।

টনি স্টার্কের মৃত্যু দর্শকদের কাছে একটি দুঃসহ স্বপ্নের মতো। সবচেয়ে কঠিন হৃদয়ের মানুষটিও হয়তো তার অশ্রু ধরে রাখতে পারেনি এই দৃশ্য দেখে। সেখানে তার বন্ধু অ্যাভেঞ্জারদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া অবশ্যই আরও মর্মস্পর্শী হতে পারতো।

প্রকৃতপক্ষে সেরকম দৃশ্যই ছিল এখানে। সিনেমাটির কেটে ফেলা দৃশ্যে দেখা যায়, স্টার্কের মৃত্যুর পর একে একে প্রত্যেক অ্যাভেঞ্জার হাঁটু গেড়ে বসে সম্মান জানায় তাকে। তাকে বিদায় জানানো ছিল অ্যাভেঞ্জারদের জন্য সবচেয়ে কঠিন কাজ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com