সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
৬০ লাখ টাকা দিয়েও দেখা মেলেনি স্বপ্নের নায়িকার!

৬০ লাখ টাকা দিয়েও দেখা মেলেনি স্বপ্নের নায়িকার!

ভিশন বাংলা ডেস্ক: ঠিক যেন বলিউডের ‘মস্ত’ সিনেমারই গল্প। প্রিয় অভিনেত্রী ‘মল্লিকা’ ওরফে উর্মিলার সঙ্গে দেখা করতে ঘরবাড়ি সব ছেড়েছুড়ে এক ভক্ত (নায়ক) ছুটে গিয়েছিল মুম্বাইয়ে। ঠিক সে রকমই ঘটেছে এবার বাস্তবেও। স্বপ্নের নায়িকাকে এক পলকের জন্য কাছে পেতে মরিয়া এক ভক্ত। প্রাণবাজি রেখে, সর্বস্ব খুইয়ে প্রিয় তারকাকে একঝলক দেখবে বলে ছুটে গেছে প্রান্ত থেকে প্রান্তরে। এখানেই শেষ নয়!

প্রিয় অভিনেত্রীর সঙ্গে দেখা করতে ওই যুবক খুইয়েছেন ৬০ লাখ টাকা। তবুও নায়িকা কাজল আগরওয়ালের দেখা মেলেনি অন্ধ অনুরাগীর। এ যেন হুবহু সিনেমার চিত্রনাট্য। তাইবলে ৬০ লাখ টাকা? শুনে ভ্রুযুগল কিঞ্চিৎ উত্থিত হলেও তা সত্যি। তা কীভাবে এত টাকা খোয়ালেন ওই যুবক? ঘটনা শুনে তাজ্জব হয়েছেন খোদ পুলিশও। দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল যিনি বলিউড ব্লকব্লাস্টার ‘সিংঘম’ ছবিতে অজয় দেবগণের বিপরীতে অভিনয় করেছেন। তারই এক অন্ধ ভক্ত ঘটিয়েছেন এমন কাণ্ড।

রামানাথপুরের বাসিন্দা ওই যুবক কাজলের সঙ্গে দেখা করতে কোনরকম চেষ্টার কমতি করেননি। ফিল্ম স্টুডিওর বাইরে তার আনাগোনা তো ছিলই, এমনকি সহকারি পরিচালক থেকে স্টুডিওর কর্মচারী, যাকেই সামনে পেতেন তার কাছেই বায়না ধরতেন। শত কাকুতি-মিনতির উদ্দেশ্য একটাই- কাজল আগরওয়ালের সঙ্গে একটু দেখা করা এবং সামান্য কথা বলা। তার এই দুর্বলতা বুঝেই সুযোগ নেন ঠগবাজরা।

পুলিশসূত্রে খবর, ওই যুবকের আবদার মেটানোর দায়িত্ব নেয় একটি চক্র। সোশ্যাল মিডিয়ায় নিজেদের পেজ দেখিয়ে যুবকের আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। এরপর শুরু হয় টাকা আদায়ের পালা। প্রথমে ৫০ হাজার টাকা নেয় তার কাছ থেকে। আর্থিকভাবে স্বচ্ছল থাকায় প্রথমদিকে কোনও আপত্তি করেনি যুবক। কিন্তু সমস্যা শুরু হয় এরপর থেকেই। কাজলের সঙ্গে দেখা করতে মরিয়া হয়ে ওঠে সে।

এরপর শুরু হয় অপর পক্ষ থেকে ব্ল্যাকমেইলিং। তিন দফায় ৬০ লাখ টাকা আদায়ের খবর ওই ব্যক্তি লিখিতভাবে পুলিশের কাছে জানিয়েছেন। তবুও, প্রিয় নায়িকা কাজল আগরওয়ালের দেখা পাননি তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com