মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলা সিনেমার আইটেম গানে সানি লিওন

বাংলা সিনেমার আইটেম গানে সানি লিওন

বিনোদন ডেস্ক: বাংলাদেশি শিল্পীর গানের পর এবার বাংলা সিনেমার আইটেম গানে দেখা যাবে সানি লিওনকে। প্রথমবারের মতো তিনি বাংলাদেশের কোনো সিনেমার আইটেম গানে পারফর্ম করতে যাচ্ছেন।

আগেই প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ‘আমি নেতা হবো’ ছবির একটি আইটেম গানে পারফর্ম করার কথা ছিল বলিউড তারকা সানি লিওনির। পরবর্তী সময় একই প্রতিষ্ঠানের ‘ক্যাপ্টেন খান’ ছবিতেও থাকার কথা ছিল তাঁর। কিন্তু পরবর্তী সময় কোনো ছবিতেই পাওয়া যায়নি তাঁকে।

অনেকেই ধরে নিয়েছিলেন, প্রতিষ্ঠানটি হয়তো সানিকে ঘিরে ফাঁকা আওয়াজ দিয়ে যাচ্ছে। কিন্তু না! শেষ পর্যন্ত সত্যিই এই প্রতিষ্ঠানের ‘বিক্ষোভ’ ছবির একটি আইটেম গানে পারফর্ম করতে যাচ্ছেন সানি।

১৯ আগস্ট মুম্বাইতে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের সঙ্গে একটি চুক্তি হয়েছে ‘লায়লা’ তারকার। সঙ্গে সঙ্গে তিনি এক ভিডিও বার্তায় নিজেই সুখবরটি দিয়েছেন সবাইকে।

সেলিম বলেন, ‘আগেই আমার ছবিতে সানিকে পাওয়ার কথা ছিল দর্শকদের। কিন্তু শিডিউল না মেলায় সেটা সম্ভব হয়নি। এবার সব কিছু ব্যাটে-বলে মিলেছে। বাংলাদেশে সানির ভক্ত অনেক। দীর্ঘদিন ধরে দর্শকরাও চাইছিল সে বাংলাদেশে কাজ করুক। এবার তাদের সেই চাওয়া পূরণ করতে পারছি বলে ভালো লাগছে।’

‘বিক্ষোভ’ পরিচালক শামীম আহমেদ রনি বলেন, ‘গানটির দৃশ্য ধারণ হবে মুম্বাইতে। কোরিওগ্রাফারও থাকবেন বলিউডের। আশা করি গানটি সবার ভালো লাগবে।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com