মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিয়ে হয়ে গেল সৃ‌জিত-‌মি‌থিলার

বিয়ে হয়ে গেল সৃ‌জিত-‌মি‌থিলার

নিজস্ব প্রতিবেদক: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন সৃজিত মুখার্জি ও রাফিয়াথ রশিদ মিথিলা।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সৃজিতের দক্ষিণ কলকাতার লেক গার্ডেনসের বাড়িতে ভারতীয় বিশেষ বিবাহ আইনে রেজিস্ট্রি করে বিয়ে করেন তারা। এসময় সেখানে উপস্থিত ছিলেন শুধু দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। বিষয়টি নিশ্চিত করেছেন মিথিলা নিজেই।

এক ঘনিষ্ঠ বন্ধুর অনুষ্ঠানে সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার পরিচয় হয়। সেখান থেকেই শুরু হয় ফেসবুকে কথাবার্তা। এরপর বন্ধুত্ব। তারপর প্রেম। এমনকি বিভিন্ন সময় কলকাতার এই পরিচালকের পারিবারিক অনুষ্ঠানেও দেখা মিলেছে মিথিলার। প্রেমিকার সঙ্গে দেখা করতে বহুবার বাংলাদেশেও এসেছিলেন সৃজিত। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছিলো তাদের একসঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি। কিন্তু তবুও মুখে কুলুপ এঁটে ছিলেন দু’জনে।

মিথিলা এখন ব্র্যাকে কর্মরত আছেন। তিনি ব্র্যাকের আরলি চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম বিভাগের প্রধান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com