মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
এশিয়ার সেরা আবেদনময়ী আলিয়া ভাট

এশিয়ার সেরা আবেদনময়ী আলিয়া ভাট

এ বছর এশিয়ার সেরা যৌন আবেদনময়ীর খেতাব পেলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এমন খবরে বেশ উচ্ছ্বসিত মহেশ ভাটকন্যা। বুধবার (১১ ডিসেম্বর) লন্ডনের সাপ্তাহিক সংবাদপত্র ইস্টার্ন আই অনলাইন ভোটিং মারফত এই ফলাফল প্রকাশ করেছে। আলিয়ার পরেই অর্থাৎ যৌন আবেদনময়ী তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। চলতি বছরের জন্য দীপিকা দ্বিতীয় স্থানে থাকলেও গত এক দশকের জন্য সেরা আবেদনময়ী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

ইস্টার্ন আই’র খবরে বলা হয়েছে, ২০১৯ সাল আলিয়ার জন্য সেরা একটি বছর। এ বছর বেশ কয়েকটি পুরস্কার জিতেছেন তিনি। এছাড়া তার ‘গালি বয়’ ২০২০- এর অস্কারের জন্য মনোনয়ন পেয়েছে, যা আলিয়ার আগামী ভালো কিছুই ঈগিত দিচ্ছে। উচ্ছ্বসিত আলিয়া ভাট জানিয়েছেন, এই সম্মানে তিনি অত্যন্ত খুশি। তবে তিনি বিশ্বাস করেন, শুধু চেহারায় যা প্রকাশ পায় তার থেকে প্রকৃত সৌন্দর্যের মূল্যমান আরও বেশি। বৃদ্ধ হয়ে গেলে চেহারার সৌন্দর্য থাকবে না কিন্তু ব্যক্তিত্বের গুণীবলী থেকে যাবে। ২০১৮ সালে এশিয়ার সেরা যৌন আবেদনময়ী তালিকার শীর্ষে ছিলেন দীপকা। চলতি বছর তিনি এক ধাপ পেছালেও গোটা দশকের সেরা আবেদনময়ীর স্বীকৃতি পেয়েছেন। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন টেলিভিশন অভিনেত্রী হিনা খান। চারে রয়েছেন মাহিরা খান। এছাড়া পাঁচ নম্বরে রয়েছেন সুরভি চন্দনা, ছয়-এ ক্যাটরিনা কাইফ, সাতে শিবাঙ্গী জোশি, আটে নিয়া শর্মা, নয়- এ মেহবিশ হায়াত এবং দশম স্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com