মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
রক্ত ঝরছিল, তবুও নাচ থামাননি ঐশ্বরিয়া!

রক্ত ঝরছিল, তবুও নাচ থামাননি ঐশ্বরিয়া!

ভিশন বাংলা ডেস্ক:বলিউডের সর্বকালের সেরা ১০ ছবির মধ্যে দেবদাস একটি। শরৎ চন্দ্রের গল্প অবলম্বনে প্রখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বানসালির এই ছবিতে অসাধারণ অভিনয় করেছেন বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া। ভারী গহনা পরে ছবিতে তার নাচ সবার প্রশংসা কুড়িয়েছে।

অভিনয়ের পাশাপাশি বলিউড সুন্দরী সেই শৈল্পিক নাচ নিয়ে একটি প্রতিবেদন করেছে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই ছবিতে ‘দোলা রে’ গানে মাধুরীর সঙ্গে ঐশ্বরিয়ার যুগল নাচ ভারতের সিনেমা অঙ্গনের ইতিহাসে অন্যতম সেরা নাচগুলোর একটি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দোলা রে গানের শুটিংয়ে ঐশ্বরিয়াকে ভারী গহনা পরতে হয়েছিল। এ কারণে নাচের সময় ঐশ্বরিয়ার কান দিয়ে রক্ত পড়ছিল। কান ছিঁড়ে রক্ত পড়লেও নাচ বন্ধ করেননি ঐশ্বরিয়া।

বরং গানের তালে নেচেছেন আপন মহিমায়। মাঝপথে শুটিং বন্ধ না করার সিদ্ধান্তটি ঐশ্বরিয়াই নিয়েছিলেন। গান শেষ হওয়ার আগ পর্যন্ত তাই তিনি রক্তপাতের বিষয়টি চেপে যান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com