মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
কোনো হিন্দু বা ভারতীয়কে বিয়ে করিনি : মিথিলা

কোনো হিন্দু বা ভারতীয়কে বিয়ে করিনি : মিথিলা

বিনোদন ডেস্ক: সব জল্পনার অবসান ঘটিয়ে গত বছর ডিসেম্বরে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। বিয়ের পরই তারা উড়াল দেন সুইজারল্যান্ডে। এরপর সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রকাশ করেন একগুচ্ছ ছবি। এ নিয়ে চলে নানা আলোচনা-সমালোচনাও।   গত রোববার মিথিলার এক টুইট বার্তা আবারও আলোচনার জন্ম দিয়েছে। তিনি লিখেছেন- ‘আমি কোনো হিন্দু, ভারতীয় কিংবা কোনো পরিচালককে বিয়ে করিনি। আমি তাকেই বিয়ে করেছি; যিনি বুদ্ধিমান ও কোমল হৃদয়ের। তাই আমি তার সমস্ত পরিচয় নিয়ে গর্বিত। কেউ আমার স্বামীকে অবজ্ঞা অথবা অবহেলা করার চেষ্টা করলে তাকে কড়া থাপ্পড় দেওয়া হবে।’

মিথিলার এমন টুইটে ভক্তরা অনেকেই জানতে চেয়েছেন, কেন কিংবা কাকে উদ্দেশ্য করে তিনি এই কথাগুলো বলেছেন? অনেকেই আবার তার কথায় নেতিবাচক মন্তব্যও করেছেন। এ নিয়ে চলছে বেশ আলোচনা-সমালোচনা। উল্লেখ্য, কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার প্রেম-বিয়ের গুঞ্জন চলছিল অনেকদিন থেকেই। মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের সুবাদে। সেখানে থেকেই তাদের বন্ধুত্ব, তারপর প্রেম। অবশেষে গত বছর ৬ ডিসেম্বর দক্ষিণ কলকাতায় লেক গার্ডেনসে দুই পরিবারের উপস্থিতিতে সৃজিত-মিথিলার বিয়ে হয়। বিয়ের পর ইন্সটাগ্রামে ‘মি. অ্যান্ড মিসেস. রশিদ মুখার্জি’ লিখে নতুন পরিচয় সবার সামনে তুলে ধরেন বাংলাদেশের এই অভিনেত্রী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com