মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
আবারো বিতর্কের মুখে নুসরাত ফারিহা

আবারো বিতর্কের মুখে নুসরাত ফারিহা

বিনোদন ডেস্ক: বিতর্ককে কখনোই পাত্তা দেননি চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। যতোবারই তাকে নিয়ে সমালোচনা কিংবা বিতর্ক তৈরী হয়েছে, কখনোই গায়ে মাখেননি। বরং নিজের খেয়ালকেই সব সময় গুরুত্ব দিয়ে এসেছেন তিনি। গেল বছরের সেপ্টেম্বরে ‘সুইম স্যুট’ পরে সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন নুসরাত ফারিয়া। ফেসবুক, ইনস্টাগ্রামে যারা তাকে ফলো করেন তাদের অনেকেই তখন অকথ্য ভাষায় গালমন্দ করেছিলেন এই অভিনেত্রীকে। যদিও সমালোচনা কিংবা বিতর্কের ভয়ে ছবিটি সরিয়ে নেননি তিনি।

১ ফেব্রুয়ারি দুপুরে সোশাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করে আরো একবার সমালোচনার শিকার ‘আশিকী’ খ্যাত তারকা অভিনেত্রী নুসরাত ফারিয়া। নিজের অফিশিয়াল ফেসবুক, ইনস্টাগ্রামে জিন্স ও শর্ট টপস পরে একটি ছবি দেন তিনি। আর এই ছবি দেয়ার সাথে সাথেই সেখানে তার সমালোচনায় ঝাঁপিয়ে পড়েন শত শত ফেসবুকার ও ইনস্টাগ্রামবাসী!
গেল বছর ইনস্টাগ্রামে ‘সুইমিং স্যুট’ পরে ছবি দিয়ে বিতর্কিত হয়েছিলেন নুসরাত ফারিয়াৃ
তবে ইতিবাচক নেতিবাচক যাইহোক, ছবিটি পোস্টের তিন ঘন্টায় ফেসবুকে লাইক ও কমেন্ট করেছেন প্রায় ৩২ হাজার ও ইনস্টাগ্রামে রিয়েকশন ও মন্তব্য দিয়েছেন প্রায় ৪৫ হাজারেরও বেশি ফলোয়াররা। দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’-এ কাজ করছেন নুসরাত ফারিয়া। এক দফায় শুটিং শেষ করেছেন, চলতি মাসে হওয়ার কথা বাকি শুটিং। এছাড়া সম্প্রতি শিহাব শাহীনের চলচ্চিত্র ‘যদিৃকিন্তুৃতবুও’-এর জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন নুসরাত। সেখানে অপূর্বর বিপরীতে অভিনয় করবেন তিনি। এছাড়া আশিকী, বাদশা, বস-২, ইন্সপেক্টর নটি কে, বিবাহ অভিযান ছবিগুলোর মাধ্যমে কলকাতায়ও বেশ জনপ্রিয়তা পেয়েছেন নুসরাত।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com