মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফের বিয়ে করছেন হৃতিক-সুজান

ফের বিয়ে করছেন হৃতিক-সুজান

বিনোদন ডেস্ক: বিচ্ছেদ হয়েছে সেই ২০১৪ সালে। তবে দুজনের মধ্যে যোগাযোগ একেবারে বন্ধ হয়নি। সন্তানদের জন্য হলেও খবরাখবর নেওয়া হয়েছে এবং হচ্ছে। শুধু খবর নেওয়াই নয়, দেখাও হয়েছে বহুবার। এমনকি ঘুরতে গেছেন বিচ্ছেদের পরেও। তাদের এ মেলামেশা দেখে মনেই হয়েছে অভিমানে ঘটেছে বিচ্ছেদ। তবে কেউ কাউকে ছেড়ে দিতে নারাজ। প্রায় অর্ধ যুগ পরে মনের বরফ গলতে শুরু করেছে। ফের বিয়ে করতে চলেছেন বলিউড তারকা হৃতিক রোশন ও তার সাবেক স্ত্রী সুজান খান। এমন গুঞ্জনই উঠেছে সর্বত্র। সাবেক এ দম্পতির ঘনিষ্ঠ এক বন্ধু ভারতীয় গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন। তার বক্তব্য, হৃতিক-সুসান আবার যে কোনো দিন দম্পতি হিসেবে সবার সামনে হাজির হবেন।

তিনি বলেন, ‘আবার বন্ধনে আবদ্ধ হওয়া নিয়ে কাজ করছেন তারা। এরই মধ্যে সম্পর্কের সমস্যার দিকগুলো তারা চিহ্নিত করেছেন এবং সাধ্যমতো তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। তাদের সময় দিন—অবশ্যই তারা আবার এক হবেন।’ দীর্ঘদিন প্রেম করে হৃতিক রোশন ও সুজান খান বিয়ের বন্ধনে আবদ্ধ হন। কিন্তু ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। অবশ্য এর বছরখানেক আগে থেকেই আলাদা থাকতে শুরু করেন তারা। তবে আলাদা থাকলেও হৃতিক ও সুসানের পরিবারের মধ্যে এখনো সুসম্পর্ক বিদ্যমান। উভয় পরিবার একসঙ্গে সব উৎসব উদযাপন করে। তারা দুজন যখন ওই সব উৎসবে উপস্থিত হন, দেখে বোঝার উপায় থাকে না যে তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে। বাচ্চাদের সঙ্গে নিয়ে দুজন একত্রে প্রায়ই বিভিন্ন স্থানে ঘুরতে যান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com