মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভাগ্যিস, সন্তান হওয়ার আগেই ডিভোর্সটা হয়েছিল: পাখি

ভাগ্যিস, সন্তান হওয়ার আগেই ডিভোর্সটা হয়েছিল: পাখি

ভিশন বাংলা ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের ছোট পর্দায় মধুমিতা সরকার বিচ্ছেদের চার বছর পর ডিভোর্সের কারণ জানালেন। ২০১১ সালে ‘সবিনয় নিবেদন’ নামের একটি সিরিয়ালে কাজ করতে গিয়ে সৌরভ চক্রবর্তীর সঙ্গে প্রেম হয়। এরপর ২০১৫ সালের ২৬ জুলাই বিয়েও করেন তারা। কিন্তু বেশিদিন টিকেনি তাদের সংসার। হয়েছে বিচ্ছেদ। সৌরভের সঙ্গে বিচ্ছেদের এতদিন পর আবার সম্পর্ক ভাঙার বিষয়ে সামনে চলে এলো।

মধুমতি অভিনীত ‘লাভ আজ কাল পরশু’ মুক্তি পাচ্ছে শিগগিরই। এতে তার বিপরীতে আছেন অর্জুন চক্রবর্তী। ছবিটির প্রচারণায় আসতেই গণমাধ্যমকর্মীরা মধুমিতাকে পুরনো সম্পর্ক ভাঙার বিষয়ে জানতে চান।

এসময় মধুমিতা বলেন, কোনো একটা কারণে তো সম্পর্ক ভাঙে না। পরস্পরের বিরুদ্ধে ক্ষোভ নেই আমাদের। সৌরভ ভালো মানুষ। ও খুব ভালো থাকুক, সেটাই চাইব। কিন্তু আমার সঙ্গে ওর ঠিক বনিবনাটা হলো না।

তিনি বলেন, আমাদের দু’জনের ভাবনাচিন্তা, দৃষ্টিভঙ্গি খুবই আলাদা। সম্পর্কেও সেই কারণে সমস্যা তৈরি হচ্ছিল। তাই আমরা দু’জনে কথা বলে, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। ভাগ্য ভালো একটা নতুন প্রাণকে পৃথিবীতে আনার আগে যে আমরা আলাদা হয়ে গিয়েছি। ভাগ্যিস, সন্তান হওয়ার আগেই ডিভোর্সটা হয়েছিল।

সৌরভের সঙ্গে মিথ্যা আশ্বাসের ওপর ভিত্তি করে তার সঙ্গে সংসার করেছেন বলেও মন্তব্য এ অভিনেত্রীর। তিনি বলেন, আমি যত দিন সৌরভের সঙ্গে ছিলাম, মিথ্যাটাকেই হয় তো বিশ্বাস করতে চেয়েছিলাম।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com